ইনসেপটা-সিনোফার্ম যৌথ টিকা তৈরির চুক্তি আগামী সপ্তাহে

শেখ শাহরিয়ার জামান
১১ আগস্ট ২০২১, ২৩:০৫ আপডেট : ১১ আগস্ট ২০২১, ২৩:০৫

করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য টিকা সংগ্রহের পাশাপাশি দেশে যৌথভাবে উৎপাদনের চেষ্টাও চলছিল। কয়েক মাস আলোচনার পর দেশীয় কোম্পানি ইনসেপটার সঙ্গে চীনের সিনোফার্মের এই চুক্তি হতে যাচ্ছে আগামী সপ্তাহে। সবকিছু ঠিক থাকলে ঢাকায় এই চুক্তি হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বুধবার (১১ আগস্ট) সন্ধ্যায় বলেন, ‘টিকার যৌথ উৎপাদনের চুক্তি আগামী সপ্তাহে সই হবে।’

দুই মাসের ভেতরে উৎপাদন শুরু হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটি নির্ভর করবে ইনসেপটার দক্ষতার ওপরে এবং সিনোফার্ম কত দ্রুত এখানে কাজ শুরু করে।’

রাশিয়া থেকে টিকা সংগ্রহের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আটকে নেই, তবে তাদের সেখানে থার্ড ওয়েভ চলছে।’

পররাষ্ট্র সচিব বলেন, ‘এছাড়া আমরা চাচ্ছি একসঙ্গে প্রথম এবং দ্বিতীয় ডোজ, তবে বল ইজ ইন দেয়ার কোর্ট। আমাদের পক্ষ থেকে চুক্তির খসড়া দিয়ে দেওয়া হয়েছে এবং আমরা এখন তাদের চূড়ান্ত সম্মতির জন্য অপেক্ষা করছি।’

দেশে টিকার জন্য খুব তাড়াহুড়ো না থাকলে, তবে এই সমস্যা সমাধান করা সম্ভব বলে তিনি জানান।

ভারত পরিস্থিতি

পররাষ্ট্র সচিব মোমেন জানান, ভারতের সঙ্গে বিমান যোগাযোগ চালু নিয়ে দুই পক্ষ সম্মত আছে এবং দ্রুতই এটি চালু হবে।

কবে নাগাদ ফ্লাইট চলাচল শুরু হতে পারে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, ‘১৬-১৭ আগস্টের আগে হবে বলে মনে হয় না।’

তিনি বলেন, ‘পর্যটক ছাড়া অন্যান্য ক্যাটাগরি যেমন- মেডিক্যাল, অফিশিয়াল ভিসা চালু করতে চাই। এছাড়া আমরা আরও বলে দেবো— দূতাবাস যদি মনে করে কারও আসা দরকার, তবে সে বিষয়টিও এখানে অন্তর্ভুক্ত করা হবে।’

সীমান্ত বন্ধের বিষয়ে জানতে চাইলে মোমেন বলেন, ‘এটা আমরা আরও ১৪ দিন বাড়িয়ে ২৮ আগস্ট পর্যন্ত করেছি।’

তিনি বলেন, ‘তবে আমরা বলেছি, দ্বিতীয় ডোজ নেওয়ার ১৪ দিন পার হয়ে গেলে টিকা গ্রহীতাকে কোয়ারেন্টিনের ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হবে না।’

‘আমরা আরও সুপারিশ তৈরি করছি, সীমান্ত সম্পূর্ণ খুলে দেওয়ার জন্য। ভারতে এখন কোভিড রোগী শনাক্তের হার কম আছে। কিন্তু আমাদের এখানে বেশি’, বলে তিনি জানান।

পররাষ্ট্র সচিব আরও বলেন, ‘যদি আমাদের এখানে হার কম হতো, তবে নমনীয় পন্থা অবলম্বন করতে আমাদের জন্য সুবিধা হতো।’

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউল আহসানকে ‘দানব’ বানানোর মিডিয়া ট্রায়াল চলছে, অভিযোগ আইনজীবীর  
জিয়াউল আহসানকে ‘দানব’ বানানোর মিডিয়া ট্রায়াল চলছে, অভিযোগ আইনজীবীর  
‘মোহাম্মদ’ নাম অপছন্দ হওয়ায় ভারতীয় যাত্রীর হামলায় আহত উবার চালকের মৃত্যু
‘মোহাম্মদ’ নাম অপছন্দ হওয়ায় ভারতীয় যাত্রীর হামলায় আহত উবার চালকের মৃত্যু
শাহজালালে অবতরণের পর সৌদিয়ার ফ্লাইটে ধোঁয়া, দ্রুত নামলেন যাত্রীরা
শাহজালালে অবতরণের পর সৌদিয়ার ফ্লাইটে ধোঁয়া, দ্রুত নামলেন যাত্রীরা
বরগুনা থেকে ঢাকাগামী সব ধরনের বাস বন্ধ, মালিকরা বলছেন ‌‘নিরাপত্তার সংকট’
বরগুনা থেকে ঢাকাগামী সব ধরনের বাস বন্ধ, মালিকরা বলছেন ‌‘নিরাপত্তার সংকট’
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন