জাতীয় শোক দিবসে দেশের বিভিন্ন স্থানে মানবিক সহায়তা দিলো নৌবাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২১, ২০:৫২আপডেট : ১৫ আগস্ট ২০২১, ২০:৫৪

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অসহায় ও দরিদ্রদের মধ্যে মানবিক সহায়তা দিয়েছে নৌবাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, জাতীয় শোক দিবসে রবিবার (১৫ আগস্ট) রাজধানীর খিলক্ষেতের কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ৪০০ গরিব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা দেওয়া হয়। ঢাকার নৌ প্রশাসনিক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, আটা ও চিনিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেওয়া হয়।

অপরদিকে মোংলা কমান্ডার ফ্লোটিলা ওয়েস্টের পক্ষ থেকে স্থানীয় গরিব, দুস্থ, অসহায় ৬০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। একইদিন মোংলা ও খুলনার স্থানীয় এতিমখানাগুলোতে ৬০০ প্যাকেট তৈরি  খাবার পরিবেশন করা হয়। এর আগে বাগেরহাটের ডাংমারি খাল এবং খুলনার দাকোপ সংলগ্ন চালনা এলাকার স্থানীয় এক হাজার ৪০০ অসহায় জেলে, শ্রমিক, দিনমজুর ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, আটা, তেল, লবণসহ শুকনো খাবার প্রদান করা হয়।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
লঞ্চে অচেতন করে লুটের চেষ্টা, অজ্ঞান পার্টির সদস্য গ্রেফতার
সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী 
লাইটার জাহাজকে ‘ভাসমান গুদাম’ বানানো রুখতে নওয়াপাড়া-শীতলক্ষ্যায় যৌথ অভিযান 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের