বিচ্ছিন্ন দ্বীপ পটল চরে পৌঁছে গেলো বিদ্যুতের আলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২১, ২০:৩১আপডেট : ২২ আগস্ট ২০২১, ২০:৩১

কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার নায়েরহাট ইউনিয়নের একটি বিচ্ছিন্ন দ্বীপ গয়নার পটল চর। সেখানে বাস করে ৪৭১টি পরিবার। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে এতদিন গ্রিডের বিদ্যুৎ থেকে বঞ্চিত ছিল সেখানকার বাসিন্দারা।  সেখানে ৫৪ কিলোওয়াট সোলার মাইক্রো গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে।

রবিবার (২২ আগস্ট) ফেন্ডশিপ সোলার ভিলেজের উদ্যোগে এই বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়। অনলাইনে এই বিদ্যুৎ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

ফ্রেন্ডশিপ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রুনা খানের সভাপতিত্বে ভার্চুয়াল অনুষ্ঠানে অন্যান্যের মাঝে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে নসরুল হামিদ বলেন, জ্বালানি মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানির অংশ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। রুফটপ  সোলার ও নেটমিটারিং সিস্টেম লাভজনক বিজনেস মডেল। বর্জ্য বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ, ওশান এনার্জি হতে বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি নিয়ে আরও গবেষণা প্রয়োজন।

তিনি বলেন, ৬ মিলিয়ন সোলার হোম সিস্টেম দ্বারা অফগ্রিড এলাকায় বিদ্যুতায়নের ব্যবস্থা করা হয়েছে। কিছু কিছু যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলে বা জনপদে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ দেওয়া হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি গ্রাহক সেবা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, গয়নার পটল চরে ৫৪ কিলোওয়াট সৌর মাইক্রো-গ্রিড থেকে ১০০ পরিবার  অবিরাম বিদ্যুৎ সহায়তা পাবে, তাছাড়াও ২৪ টি দোকান নিয়ে গঠিত একটি স্থানীয় বাজার , ফ্রেন্ডশিপ প্রাথমিক বিদ্যালয়, আইনি বুথ, বয়ন কেন্দ্র, সেলাই কেন্দ্র, এবং ২৮ টি পরিবার সহ একটি বন্যা আশ্রয় কেন্দ্রে বিদ্যুৎ পাবে।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম