সারের মজুত পরিস্থিতি সন্তোষজনক: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২১, ১৭:০৫আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৭:০৫

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে বিগত ১৩ বছরে দেশে সার,বীজসহ কৃষি উপকরণ নিয়ে কোনও সংকট হয়নি। কৃষকেরা সহজে, সুলভে পর্যাপ্ত সার পেয়েছেন। এর ফলেই আজকে কৃষি উৎপাদনে অভাবনীয় অগ্রগতি সাধিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে অনলাইনে ‘সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটির’ সভায় তিনি এসব কথা বলেন।

সারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে মন্ত্রী আরও বলেন, ‘বর্তমানে সারের কোনও ঘাটতি নেই। আগামী বোরো মৌসুম পর্যন্ত প্রুস্তুতি রয়েছে, সার নিয়ে কোনও সমস্যা হবে না। তারপরও অত্যন্ত সতর্কতার সঙ্গে সার বিতরণ ব্যবস্থা তদারকি ও মনিটরিং করা হবে, যাতে করে সার নিয়ে কোনও সমস্যা না হয়। কৃষকরা যাতে অত্যন্ত সুলভে বাজারমূল্যে প্রয়োজনমাফিক সার কিনতে পারেন।’ এক্ষেত্রে কৃষি মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয় একত্রে কাজ অব্যাহত রাখবে বলেও জানান কৃষিমন্ত্রী।

কমিটির আহ্বায়ক কৃষিমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়াল সভায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, শিল্পসচিব জাকিয়া সুলতানাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

কমিটির গত সভায় ২০২১-২২ অর্থবছরে রাসায়নিক সারের চাহিদা নির্ধারণ করা হয় প্রায় ৬৭ লাখ মেট্রিক টন।

 

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
চামড়ার দাম কম পাওয়ার কারণ জানালেন কৃষিমন্ত্রী
আমিও কৃষক, আমার ধানটা এরকম পচলে বুঝতাম কত কষ্ট: কৃষিমন্ত্রী
আলুর ব্যবহার বাড়াতে বললেন কৃষিমন্ত্রী
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম