মাশরাফির বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি ই-অরেঞ্জ গ্রাহকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২১, ১৩:৫৬আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১৩:৫৬

কথিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ শপে পণ্যের অর্ডার দিয়ে ‘প্রতারণার শিকার’ হওয়ায় প্রতিষ্ঠানটির সাবেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাংলাদেশ জাতীয় ক্রিকেটার দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাড়ি ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন গ্রাহকরা।

শুক্রবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিষ্ঠানটির ‘প্রতারণার শিকার’ হাজার হাজার গ্রাহক জড়ো হয়ে হয়ে মানববন্ধন ও সমাবেশ করেন। এসময় তারা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

লিমা আক্তার নামে এক গ্রাহক বলেন, মাশরাফি ভাই ই-অরেঞ্জের ব্রান্ড অ্যাম্বাসেডর ছিলেন। তিনি একজন ভালো মানুষ। তাকে প্রতিষ্ঠানটির সাথে যুক্ত হতে দেখে আমরা টাকা ইনভেস্ট করে আজ পথে বসেছি। দ্রুত আমরা পণ্য বা টাকা ফেরত চাই, নইলে মাশরাফি ভাইয়ের বাড়ি ঘেরাও করবো।

ই-অরেঞ্জ মালিকদের বিচার দাবি করে রহমান হোসেন বলেন, দেশে ই-কমার্স যখন জেগে উঠেছে তখন কিছু হায়েনা নিজেদের পকেট ভারি করতে শুরু করেছে। প্রতারণা করে গ্রাহকদের ভুলিয়ে টাকা হাতিয়েছে। দ্রুত তাদের বিচার করতে হবে। সেই সাথে আমাদের টাকা ফেরত দিতে হবে।

জাহিদ হোসেন নামের আরেক গ্রাহক বলেন, এখানে যে হাজার হাজার মানুষ দেখছেন, আমরা সবাই মাশরাফিকে দেখে ই-অরেঞ্জের উপর আস্থা রেখেছিলাম। এর দায় তাকেও নিতে হবে। আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে মেনে না নিলে তার (মাশরাফি) বাড়ির সামনে গিয়ে আন্দোলন করবো। 

/বিআই/ইউএস/
সম্পর্কিত
৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজ কলকাতায়, শান্ত-মাশরাফিরা কী বলছেন
বিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ তামিম-মাশরাফিরা  
তামিমকে নিয়ে মাশরাফির পোস্ট, ‘তোর কাছে যাইতে পারলাম না ভাডি’
সর্বশেষ খবর
‘তথ্য অধিকার আইন কেবল আইনগত দলিল নয়, গণতান্ত্রিক সুশাসনের প্রতীক’
‘তথ্য অধিকার আইন কেবল আইনগত দলিল নয়, গণতান্ত্রিক সুশাসনের প্রতীক’
সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির জন্ম: রিজভী
মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির জন্ম: রিজভী
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও চিনবেন কীভাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও চিনবেন কীভাবে
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী