সরকারি সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সেনাপ্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৭

মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে সরকারি সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শুক্রবার (১০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন। 

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে অনুষ্ঠিতব্য ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স ২০২১-এ যোগদানের উদ্দেশে মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে তিনি এই সফরে যাচ্ছেন।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড এবং পাপুয়া নিউগিনি ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে এ বছর আইপিএসিসি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ১৭টি দেশের জ্যেষ্ঠ নেতারা অংশ নেবেন। এ বছরের আইপিএসিসি’তে ভবিষ্যৎ অপারেশনাল এনভারমেন্টের ওপর আলোচনা হবে। সম্মেলনে বিভিন্ন দেশের সেনাবাহিনী প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

এ ছাড়া সেনাপ্রধানের এই সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক দেশসমূহ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে। সেই সঙ্গে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করা হয়। সফর শেষে ১৮ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন।

/আরটি/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি