আইজিপির এক ছবিকে ঘিরে পুলিশ সদস্যদের উচ্ছ্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২১, ১১:২৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১১:২৯

সম্প্রতি পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ পাবনা জেলা পরিদর্শন করেন। বিদায় লগ্নে আইজিপির এক ছবিকে ঘিরে পুলিশ সদস্যদের মাঝে তৈরি হয়েছে উচ্ছ্বাস। 

ছবিতে দেখা যায়, একপাশে রয়েছেন বাংলাদেশ পুলিশের পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ, অন্যপাশে পুলিশের কয়েকজন কনস্টেবল। 

কোভিড প্রটোকল মেনে হাত মেলাচ্ছেন তারা! স্বয়ং আইজিপি বাংলাদেশ পুলিশের কনিষ্ঠতম সদস্যের দিকে হাত বাড়িয়ে দিচ্ছেন। এভাবে যখন হাতে হাত লাগিয়ে বিদায় নেন, তখন সেটা সবার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে ওঠে। এই দৃশ্যে নেতৃত্ব ও মহত্বের অসামান্য ছাপ স্পষ্ট। 

সোশ্যাল মিডিয়ায় স্থিরচিত্রটি এখন ভাইরাল। সেখানে নেটিজেনরা ইতিবাচক মন্তব্যে ভাসিয়ে দিচ্ছেন। লিখছেন, নেতৃত্বকে পূর্ণতা দেয় বিনয়। অধস্তনকে আপন করে নেওয়ার মধ্যেই ঊর্ধ্বতনের ঔদার্য প্রকাশ পায়। 

অনেকে বলছেন, স্রেফ হাত মেলানোর একটি ছবি। এটি শুধু ছবি নয়, বাংলাদেশ পুলিশের পরিবর্তনের এক স্মারক। সময়ের সঙ্গে বদলে যাওয়া বাংলাদেশ পুলিশের প্রতিচ্ছবি।

/আরটি/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে