আফগান নারীদের প্রতি একাত্মতা ও সংহতি জানিয়ে ঢাকায় সমাবেশ

ঢাবি প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৫

আফগান নারীদের প্রতি একাত্মতা ও সংহতি সমাবেশ করেছে ‘উদ্যমে উত্তরণে শতকোটি’   নামে একটি সংগঠন।

শনিবার(২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় রাজধানী ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে সংগঠনটি। এর আগে ১সেপ্টেম্বর থেকে অনলাইনে শুরু হয় আফগান নারীদের প্রতি একাত্মতা ও সংহতি প্রকাশ।

সমাবেশের শুরুতে সদ্য প্রয়াত ভারতীয় প্রখ্যাত নারীবাদী লেখক, প্রশিক্ষক ও অধিকারকর্মী কমলা ভাসিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।  সমাবেশে সভাপতিত্ব করেন-মানবাধিকার কর্মী খুশি কবীর এবং সঞ্চালনা করেন- আইনজীবী ও অ্যাক্টিভিস্ট জীবনান্দ জয়ন্ত।

সমাবেশে সাঙ্গাত ও উদ্যমে উত্তরণে শতকোটির থেকে বিবৃতি পাঠ করেন সোহানা আহমেদ।

বিবৃতি পাঠকালে তিনি বলেন,  মৌলবাদ এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আফগান নারীদের প্রতিবাদী আন্দোলনের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি। আমরা বিশ্বাস করি, আফগানিস্তানের নাগরিক হিসেবে সকল প্রকার সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রয়েছে আফগানী নারীদের। শিক্ষার অধিকার, কাজ করার অধিকার, স্বাধীনভাবে শ্বাস নেবার অধিকার, নিরাপদ ও সুস্থ জীবনের অধিকার এবং সর্বোপরি মানুষ হিসেবে নিজের মতো করে বাঁচার ন্যায়সঙ্গত অধিকার তাদের রয়েছে।

এসময় সকল দেশের সরকার, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং আঞ্চলিক সংস্থাসমূহের প্রতি নয়টি  দাবি উত্থাপন করেন তারা।

তাদের দাবিগুলো হলো- তালেবান সরকারকে স্বীকৃতি না দেওয়া, তালেবানকে সকল প্রকার অর্থনৈতিক, সামরিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান বন্ধ করার ব্যবস্থা করা, বাণিজ্যিক ও অন্য কোনও স্বার্থে নারীর অধিকার যেন ক্ষুণ্ণ না হয়, তা নিশ্চিত করা ইত্যাদি।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম