বিমানের সৈয়দপুর-কক্সবাজার রুটে ফ্লাইট শুরু ৭ অক্টোবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২১, ২০:২২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২২:৫১

সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭ অক্টোবর থেকে সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও শনিবার এ রুটে ফ্লাইট চলবে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানায় বিমান। তবে এ রুটে যাত্রীদের কত টাকা ভাড়া দিতে হবে সে বিষয়ে জানানো হয়নি। 

বিমান জানিয়েছে, সপ্তাহের প্রতি বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে (বিজি৫৯২) সৈয়দপুর থেকে সরাসরি কক্সবাজার যাবে বিমানের ফ্লাইট। প্রতি শনিবার দুপুর ১টা ২৫ মিনিটে কক্সবাজার থেকে সরাসরি সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে ফ্লাইট। এ রুটে কোন ধরনের উড়োজাহাজ ব্যবহৃত হবে তাও জানায়নি বিমান।

বিমান জানিয়েছে, বিমানের যেকোনও সেলস্ অফিস এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে এ রুটের টিকেট ক্রয় করা যাবে। যাত্রীদের জন্য সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর ও দিনাজপুর শহর এবং রংপুর ও দিনাজপুর শহর থেকে সৈয়দপুর বিমানবন্দর পর্যন্ত বিনামূল্যে এসি কোচ সার্ভিস চালু থাকবে।

/সিএ/আইএ/
সম্পর্কিত
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
ঈদে বিমানের যাত্রীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ
ঝড়ের কবলে শাহজালালে নামতে না পেরে কলকাতা-চট্টগ্রামে গেলো দুই ফ্লাইট
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের