দেশে বিদেশি সব চ্যানেলের সম্প্রচার বন্ধ: কোয়াব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২১, ১৬:২২আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৬:৪৩

বাংলাদেশে সব বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এই কাজটি বাস্তবায়ন করছে ক্যাবল অপারেটররা। ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতি এস এম আনোয়ার পারভেজ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৩ সেপ্টেম্বর তথ্য মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি হয়েছে। তাতে বলা হয়েছে, ১ অক্টোবর থেকে বিদেশি যেসব চ্যানেল বিজ্ঞাপন প্রদর্শন করে সেগুলো প্রচার করা যাবে না। তারই পরিপ্রেক্ষিতে ১ অক্টোবর থেকে বাংলাদেশি চ্যানেল ছাড়া সব বিদেশি চ্যানেল বন্ধ করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে এস এম আনোয়ার পারভেজ বলেন, বিদেশি সব চ্যানেলই বিজ্ঞাপন প্রচার করে। যেহেতু সরকার বিজ্ঞাপনমুক্ত বিদেশি চ্যানেল চাইছে, সেহেতু বিজ্ঞাপন প্রচার করে এমন চ্যানেল তো আমরা প্রচার করতে পারি না। তাই বিদেশি সব চ্যানেল বন্ধ রয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, আইন অনুযায়ী দেশে বিদেশি চ্যানেলগুলোর বিজ্ঞাপনমুক্ত (ক্লিনফিড) সম্প্রচার বাস্তবায়নে ১ অক্টোবর থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। মন্ত্রণালয়ের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আইন প্রয়োগে এ ব্যবস্থার কথা জানান মন্ত্রী।
 
তিনি বলেন, ‘১ অক্টোবর থেকে আমরা সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনা করবো। কোনও বিদেশি চ্যানেলে ক্লিনফিড দেখানো না হলে এবং মন্ত্রণালয়, টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশন ও ক্যাবল অপারেটর ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে ক্যাবল লাইনে সম্প্রচারের জন্য টেলিভিশনগুলোর নির্ধারিত ক্রমের ব্যত্যয় হলে বা কোনও ক্যাবল অপারেটর আইন ভঙ্গ করে নিজেরা বিজ্ঞাপন, অনুষ্ঠান প্রদর্শন করলে বা আইনের অন্য কোনও ব্যত্যয় ঘটালে সংশ্লিষ্ট চ্যানেল ডাউনলিংকের অনুমতিপ্রাপ্ত ডিস্ট্রিবিউটর এবং ক্যাবল অপারেটরদের ওপরই আইন ভঙ্গের দায় বর্তাবে এবং আগামীকাল (আজ শুক্রবার) থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
প্রাকৃতিক দুর্যোগ: পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যক্রম চলমান
অসত্য সংবাদ প্রকাশ করলে বিধি অনুযায়ী ব্যবস্থা: তথ্য অধিদফতর
তথ্য কমিশনার নিয়োগে বাছাই কমিটি পুনর্গঠন
সর্বশেষ খবর
জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার 
জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার 
প্লাস্টিক সার্জারির পর নতুন লুকে ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না!
প্লাস্টিক সার্জারির পর নতুন লুকে ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না!
তীব্র ব্যায়াম কি কর্টিসলের মাত্রা বাড়ায়
তীব্র ব্যায়াম কি কর্টিসলের মাত্রা বাড়ায়
জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: মন্ত্রণালয়
জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: মন্ত্রণালয়
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু