জাতীয় প্রেস ক্লাব সভাপতির নিন্দা ও প্রতিবাদ

‘ভিডিও কনফারেন্সে তারেক রহমানের সঙ্গে মতবিনিময় আইন বহির্ভূত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২১, ১৯:২৪আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৯:৩৫

গত ১০ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে অন্য একটি সংগঠনের ব্যানারে আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় অনুষ্ঠানটি সম্পূর্ণ আইন বহির্ভূত। জাতীয় প্রেস ক্লাবে এ ধরনের অনুষ্ঠানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন সোমবার (১১ অক্টোবর) এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, আদালতের রায়ে দণ্ডিত বিতর্কিত রাজনৈতিক নেতা তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেস ক্লাব নেতৃবৃন্দের আদৌ কোনও মতবিনিময় হয়নি। তাই জাতীয় প্রেস ক্লাবের নাম ব্যবহার করাটা সম্পূর্ণ অনৈতিক হয়েছে। এটি একটি সুগভীর ষড়যন্ত্রের অংশ।

ফরিদা ইয়াসমিন বলেন, জাতীয় প্রেস ক্লাবের নাম ব্যবহার করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময়ের খবর বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। জাতীয় প্রেস ক্লাব এই ধরনের দুরভিসন্ধিমূলক ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। আগামীতে জাতীয় প্রেস ক্লাবের নাম ব্যবহার করার ক্ষেত্রে সর্তক থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের