জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের ৩ দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২১, ১৪:৩৯আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৪:৩৯

তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট। রবিবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে জোটের উদ্যোগে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা।

তাদের দাবিগুলো হচ্ছে- অধিগ্রহণকৃত ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বিধিমালা-২০১৩’ এর বিধি অনুযায়ী কার্যকর চাকরিকালের ভিত্তিতে জ্যেষ্ঠতা পদোন্নতি, সিলেকশন গ্রেড এবং প্রযোজ্য টাইম স্কেল প্রদান করতে হবে; ৪৮ হাজার ৭২০ জন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের উত্তোলিত প্রাপ্ত টাইম স্কেল সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধানের পাশাপাশি ১২ আগস্ট ২০২০ তারিখ অর্থমন্ত্রী কর্তৃক জারিকৃত পত্রটি সংশোধন করাতে হবে এবং অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কর্তৃক নিয়োগে প্রধান শিক্ষক হিসেবে যাদের নাম গেজেট থেকে বাদ পড়েছে সেই সব শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে গেজেটে অন্তর্ভুক্ত করতে হবে। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন- মহাজোটের আহ্বায়ক মো. আমিনুল ইসলাম চৌধুরী, প্রধান সমন্বয়ক মো. আবদুর রহমান বাচ্চু, সিনিয়র সমন্বয়ক শেখ আব্দুস ছালাম মিয়া, সমন্বয়ক মো. মাহবুবুল আলম প্রমুখ।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
৩৭ লাখ টাকায় স্কুল ভবন নির্মাণ, নেই দোতলায় ওঠার সিঁড়ি
ইউনূস সরকার বাতিল করলেও প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ দেবে সরকার 
বিদ্যালয়ের ভবনে ফাটল, ঝড়ের সময় অন্যত্র আশ্রয় নিলো শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী