ওয়াশিংটনে ২৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৩৫তম ফোবানা সম্মেলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২১, ১৫:০৫আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৫:০৫

'অদম্য বাংলাদেশ অবাক বিশ্ব' স্লোগানে নতুন প্রজন্মের অঙ্গীকারকে সামনে রেখে ২৬ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ৩৫তম ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা) সম্মেলন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আমেরিকান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির আয়োজনে তিন দিনব্যাপী চলবে এই সম্মেলন। আয়োজন সম্পর্কে জানাতে রবিবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে স্বাগতিক কমিটি।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ন্যাশনাল হারবারে গেলর্ড ন্যাশনাল রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে এ আসর বসতে যাচ্ছে জানিয়ে সংবাদ সম্মেলনে আয়োজক কমিটি জানায়, ফোবানা নামটি একটি ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভ করেছে। গত ৩৫ বছর ধরে এই সংগঠনটি উত্তর আমেরিকার বিভিন্ন শহরে বাংলাদেশিদের মিলনমেলার আয়োজন করে আসছে। এবারও এর ব্যতিক্রম নয়।

ফোবানা সম্মেলন কমিটির আহ্বায়ক জি আই রাসেল জানান, সম্মেলনে দেশের ও প্রবাসের লেখক সাংবাদিক বুদ্ধিজীবী, শিল্পীসহ গুণীজনেরা অংশ নেবেন। এবারের সম্মেলনে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সমসাময়িক বিষয় নিয়ে ১২টি সেমিনার হবে। এসব সেমিনারে উত্তর আমেরিকাসহ বাংলাদেশের বিশিষ্ট জনেরা অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে সদস্য সচিব শিব্বীর আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান