‘সাম্প্রদায়িক হামলা’র প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২১, ১২:৪৭আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১২:৫৭

দুর্গাপূজাকে কেন্দ্র করে সারাদেশে ‘সাম্প্রদায়িক হামলা’র প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১৮ অক্টোবর) সকাল ১১টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে তাদের সঙ্গে যোগ দেয় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা ১২টা) শাহবাগ মোড় বন্ধ রয়েছে। বৃষ্টি উপেক্ষা করেই অবস্থান করছেন বিক্ষুব্ধরা। 

আন্দোলনকারীরা বলছেন, প্রতিবার হামলার পর আশ্বাস দিলেও কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমরা হিন্দু ধর্মাবলম্বীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। অনিরাপদ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বেশ কয়েক দফা দাবি তুলে ধরেন তারা।

সড়কে অবস্থান নিয়েছে বিক্ষুব্ধরা

দাবি তুলে ধরে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে-  হামলার শিকার মন্দিরগুলো শিগগিরই প্রয়োজনীয় সংস্কার করতে হবে। বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ক্ষতিপূরণ দিতে হবে। হত্যার শিকার পরিবারগুলোকে স্থায়ী ক্ষতিপূরণ দিতে হবে। দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

বৃষ্টি উপেক্ষা করেও চলছে অবরোধ

তারা জাতীয় সংসদে আইন প্রণয়নের মাধ্যমে মন্দির সংখ্যালঘুদের বাসাবাড়িতে সাম্প্রদায়িক হামলার দায়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করারও দাবি করেন। তারা বলেন, সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় ও কমিশন গঠন করতে হবে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্যের আধুনিকায়ন করে ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। জাতীয় বাজেটে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য জিডিপির ১৫ শতাংশ বরাদ্দ রাখতে হবে।

এদিকে অবরোধের কারণে শাহবাগ-কাওরান বাজার, শাহবাগ-সায়েন্সল্যাব, শাহবাগ-গুলিস্থান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শাহবাগ সংযুক্ত বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুদ হাওলাদার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বেশ কয়েক দফা দাবির পরিপ্রেক্ষিতে শাহবাগ মোড়ে অবস্থান করে সকাল থেকে। ১১টার পর থেকে তারা রাস্তা বন্ধ করে রাস্তায় বসে পড়ে। আমরা তাদের বুঝিয়ে রাস্তা অবরোধ প্রত্যাহারের জন্য বলছি। এখন পর্যন্ত তারা রাস্তা অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের