বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২১, ১৫:০৮আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৫:০৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন একযোগে দেশের ৬৪টি জেলায় বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি মো. হেদায়েত হোসেন জানান, সরকারি প্রতিষ্ঠানে চাকুরিরত এবং অবসরপ্রাপ্ত ব্যক্তিদের সন্তানদের জন্য আয়োজিত এই প্রতিযোগিতার মধ্যে থাকবে নবম ও দশম শ্রেণির জন্য কুইজ, উচ্চমাধ্যমিকের জন্য রচনা, বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রবন্ধ লেখা। এছাড়া ফটোগ্রাফি প্রতিযোগিতা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

আগামী ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয়ীকে পুরস্কৃত করাসহ চলচ্চিত্র প্রদর্শনী, গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে বলে ফেডারেশন থেকে জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. লুৎফর রহমান খান, সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, কার্যকরী সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান ভূঞাসহ আরও অনেকে।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম