মুগদা হাসপাতালের ঠিকাদারের বিরুদ্ধে বেতনের টাকা আত্মসাতের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ অক্টোবর ২০২১, ১৬:৫০আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৬:৫৫

ঠিকাদার প্রতিষ্ঠান চিত্রা এন্টারপ্রাইজ ও মেসার্স অনলাইন ট্রেডার্সের মালিক গোলাম কিবরিয়া খান রাজার বিরুদ্ধে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ১৩৯ জন আউটসোর্সিং কর্মীর ১৫ মাসের বেতন ৩ কোটি ৬৭ লাখ ৮৫০ টাকা আত্মসাৎ এবং নারী ও শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ নিয়ে মানববন্ধন করেন ভুক্তভোগীরা।

মুগদা হাসপাতালের আউটসোর্সিং কর্মীদের মধ্যে নুরুন্নাহার বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ও কাউন্সিলর বিএম সিরাজুল ইসলাম আমাদের বেকারত্ব দূর করতে মুগদা হাসপাতালে আউটসোর্সিংয়ের চাকরি দেন। কিন্তু দুঃখের বিষয়, মুগদা থানার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান রাজা দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের বেতন নিয়ে গড়িমসি চলছে। ১৫ মাস ধরে আমরা বেতন পাচ্ছি না। অনেকেই বিনা বেতনে চাকরিচ্যুত হয়েছে।’ 

চাকরিচ্যুত হেলাল বলেন, ‘করোনাকালে মুগদা হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ নিলেও চার মাসের বেতন বকেয়া রেখেই আমাকে বের করে দেওয়া হয়েছে। এখনও বকেয়া বেতন পাইনি।’

ভুক্তভোগীদের অভিযোগ, ‘রাজনৈতিক কারণে বিভিন্ন সময় গোলাম কিবরিয়া খান রাজা আমাদের ওপর শারীরিক নির্যাতন চালিয়েছেন। এ বিষয়ে স্থানীয় থানায় গেলেও মামলা নেওয়া হয়নি।’

মানববন্ধনে অভিযোগকারীরা দ্রুত বকেয়া বেতন পরিশোধ ও চাকরি ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন। 

/জেডএ/জেএইচ/
সম্পর্কিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম