চাকরি স্থায়ীকরণের দাবিতে এলজিইডির কর্মচারীদের ধর্মঘট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২১, ১৪:২৮আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৪:২৮

চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সংস্থাটির কর্মচারীরা।

রবিবার (২৪ অক্টোবর) সকাল থেকে ‘এলজিইডি কর্মচারী ঐক্য পরিষদের’ ব্যানারে এই কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচি থেকে ৩ হাজার ৭৯৮ জন কর্মচারীর চাকরি স্থায়ীকরণের দাবি জানানো হয়।

এলজিইডি ঐক্য পরিষদের সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের চাকরি স্থায়ী করা না হলে আমরা এখান থেকে যাবো না এবং পরবর্তী সময়ে অনশন ধর্মঘট ডাক দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায়ের পরও ৩ হাজার ৭৯৬ জন দক্ষ, নিষ্ঠাবান কর্মকর্তা-কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। আমরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবি জানিয়ে আসছি। অথচ একই রায়ে ৩ হাজার ৭২৮ জনের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর হলেও বাকী অর্ধেকেরও বেশি (৩ হাজার ৭৯৬) জনকে নেওয়া হয়নি। এতে করে আমরা পরিবার নিয়ে অনাহারে দিন কাটাচ্ছি। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আমাদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে পরিবার নিয়ে বেঁচে থাকার সুযোগ দিন। চাকরি স্থায়ীকরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

কর্মসূচিতে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, গাজীপুর, নরসিংদী, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, রাজশাহী,বরিশাল, বরগুনা, খুলনাসহ দেশের বিভিন্ন জেলার কর্মকর্তা-কর্মচারী কর্মসূচিতে অংশ নেন।

/এসএস/ইউএস/
সম্পর্কিত
ধর্মঘট প্রত্যাহার, বাস চলছে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে
নওগাঁ থেকে সব রুটের বাস চলাচল বন্ধ
দুদিন পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার, মঙ্গলবার থেকে চলবে বাস
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম