জাদুঘরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ‘মুজিব চিরন্তন’ শ্রদ্ধা স্মারক হস্তান্তর

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ অক্টোবর ২০২১, ২২:০৪আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২২:০৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি  জাদুঘরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ‘মুজিব চিরন্তন’ শ্রদ্ধা স্মারক হস্তান্তর করেছে। 

সোমবার (২৫ অক্টোবর) বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের চতুর্থ তলার সম্মেলন কক্ষে এই শ্রদ্ধা স্মারক হস্তান্তর করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনার পরিপ্রেক্ষিতে সংরক্ষণের লক্ষ্যে জাদুঘর ও বিভিন্ন প্রতিষ্ঠানে ‘মুজিব চিরন্তন’ শ্রদ্ধা স্মারক হস্তান্তর করেন জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

সভায় ‘মুজিব চিরন্তন’ শ্রদ্ধা স্মারকের বিষয়ে প্রধান সমন্বয়ক জানান, এই শ্রদ্ধা স্মারকে ব্যবহৃত ৯টি উড়ন্ত পায়রা জাতির পিতার পরিবারের সদস্যদের প্রতীক। একই সঙ্গে পায়রাগুলো বিশ্বের সকল মুক্তি ও স্বাধীনতাকামী মানুষের প্রতীক। স্মারকের টেরাকোটায় ব্যবহৃত হয়েছে টুঙ্গিপাড়া গ্রামের মাটি। আমাদের চেতনার চিরন্তন আলোকবর্তিকা হয়ে যে মাটিতে চিরনিদ্রায় শায়িত আছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

এসময় তিনি শ্রদ্ধা স্মারক যাতে যথাযথভাবে সংরক্ষণ করা হয়, সে বিষয়ে যত্নবান হওয়ার জন্য অনুরোধ করেন।

‘মুজিব চিরন্তন’ শ্রদ্ধা স্মারক হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় জাদুঘর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, এম এ জি ওসমানী জাদুঘর, আহসান মঞ্জিল জাদুঘর, বরেন্দ্র গবেষণা জাদুঘর, বাংলাদেশ সামরিক জাদুঘর, এসএসএফ, মহাস্থান জাদুঘর, বাংলাদেশ সামরিক জাদুঘর, তোশাখানা জাদুঘর, বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর, বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর, ময়নামতি জাদুঘর, স্বাধীনতা জাদুঘরের পক্ষে প্রতিনিধিরা ‘মুজিব চিরন্তন’ শ্রদ্ধা স্মারক গ্রহণ করেন। খবর: বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে নিয়োগ, ২ নভেম্বরের মধ্যে আবেদন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে নিয়োগ, ২ নভেম্বরের মধ্যে আবেদন
সরিষার ঝাঁঝে লেবুপাতার সুবাসে রুই মাছ
সরিষার ঝাঁঝে লেবুপাতার সুবাসে রুই মাছ
বাংলাদেশ কেন ভারতে পণ্য বিক্রি করতে পারছে না?
বাংলাদেশ কেন ভারতে পণ্য বিক্রি করতে পারছে না?
ভারতকে হারিয়ে শেষটা রাঙাতে পারবে বাংলাদেশ?
ভারতকে হারিয়ে শেষটা রাঙাতে পারবে বাংলাদেশ?
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক