বাংলাদেশ কৃষি খাতে বিশ্বে ‘উন্নয়ন মডেল’ হিসেবে স্বীকৃত: খাদ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ অক্টোবর ২০২১, ২১:১৬আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২১:১৬

বাংলাদেশে ইতোমধ্যেই সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, এ দেশ এখন কৃষি খাতে বিশ্বে ‘উন্নয়ন মডেল’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

তিনি তুরস্কের ইস্তাম্বুলে ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) ‘খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়ন’ বিষয়ক  মন্ত্রি পর্যায়ের অষ্টম সভায় এক বিবৃতিতে এ কথা বলেন।

বুধবার  (২৭ অক্টোবর) এ বৈঠক অনুষ্ঠিত হয়। তুরস্কের কৃষি ও বনমন্ত্রী ড. বেকির পাকডিমিরলি এ সভায় সভাপতিত্ব করেন।

বুধবার ঢাকায় প্রাপ্ত  সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওআইসি’র মন্ত্রী পর্যায়ের এই বৈঠকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বাংলাদেশের নেতৃত্ব দেন।

খাদ্য সচিব নাজমানারা খানম, কনস্যুলার জেনারেল ড. মনিরুল ইসলামসহ খাদ্য, কৃষি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কমকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বিবৃতিতে খাদ্যমন্ত্রী সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ওআইসি’র সদস্য দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন। খবর: বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
খাদ্যশস্যের মজুত সন্তোষজনক: খাদ্যমন্ত্রী 
হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল দেওয়া হবে: খাদ্যমন্ত্রী
খাদ্য পরিধারণ কমিটির নেতৃত্বে খাদ্যমন্ত্রী 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের