এবার ‘ধর্মঘটে যাচ্ছেন’ লঞ্চ মালিকরাও 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২১, ১৫:৫২আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৫:৫২

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে সারাদেশে পরিবহন ধর্মঘট চলছে। গতকাল শুক্রবার (৫ নভেম্বর) শুরু হওয়া এই ধর্মঘটে ভেঙে পড়েছে পরিবহন ব্যবস্থা, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এবার তাতে যুক্ত হচ্ছে নৌপথও। শনিবার (৬ নভেম্বর) বিকালের দিকে রাজধানীর সদরঘাট থেকে সরিয়ে নেওয়া হচ্ছে দূরপাল্লার সবধরনের লঞ্চ।

একাধিক লঞ্চ মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা আজ শনিবার থেকেই লঞ্চ বন্ধ রাখছেন। 

এ বিষয়ে জানতে লঞ্চ মালিকদের সংগঠন অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমেদের (বীর বিক্রম) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সাংগঠনিকভাবে আমরা এখনও ধর্মঘটের সিদ্ধান্ত নেইনি। তবে লঞ্চ মালিকরা লঞ্চ চালাবে না বলে জানিয়েছেন। তাই তারা তাদের লঞ্চ সরিয়ে নিচ্ছেন। 

কেন সরিয়ে নিচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, তেলের দাম বেড়ে গেছে। তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, একারণেই লঞ্চ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।

আনুষ্ঠানিক ধর্মঘটের ঘোষণা না দিলেও জানা গেছে, জ্বালানি তেলের দাম বাড়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) নৌযানের ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল লঞ্চ মালিক সমিতি। আজ শনিবার দুপুরের মধ্যে ভাড়া সমন্বয় না করলে বিকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ করার হুঁশিয়ারিও দিয়ে রেখেছিলেন মালিকরা। কিন্তু দুপুরের মধ্যে কোনও সিদ্ধান্ত না আসায় অঘোষিত ধর্মঘটে যাচ্ছেন লঞ্চ মালিকরা।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
নৌপথে স্বস্তির ফিরতি যাত্রা, সদরঘাটে নেই ভিড়
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম