সেনানিবাসে আয়কর দিতে পারবেন সশস্ত্র বাহিনীর সদস্যরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২১, ১৭:৪৫আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৭:৪৫

সশস্ত্র বাহিনীর সদস্যরা আগামী ৯ ও ১০ নভেম্বর ঢাকা সেনানিবাস এলাকায় নিজেদের আয়কর জমা দিতে পারবেন। এজন্য আয়োজন করা হয়েছে দু’দিনব্যাপী আয়কর জমা দেওয়ার কার্যক্রম।

শনিবার (৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং কর অঞ্চল-৯ এর যৌথ ব্যবস্থাপনায় ঢাকা সেনানিবাসের ভিতরে সেনা মালঞ্চে আগামী ০৯-১০ নভেম্বর দুই দিনব্যাপী সশস্ত্র বাহিনী আয়কর প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হবে। সশস্ত্র বাহিনী ও আন্তঃবাহিনী সংস্থায় কর্মরত এবং অবসরপ্রাপ্ত সামরিক ও অসামরিক ব্যক্তিরা আয়কর প্রতিবেদন দাখিলসহ অন্যান্য সেবা গ্রহণ করতে পারবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

কোভিড-১৯ পরিস্থিতির কারণে চলতি বছর আয়কর মেলা অনুষ্ঠিত হবে না। সে কারণে সশস্ত্র বাহিনীর সামরিক ও অসামরিক সদস্যদের নিরাপদে আয়কর জমাদানে সহযোগিতা প্রদানসহ প্রতিবেদন দাখিলের সুবিধার্থে ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে এ আয়োজন করা হয়েছে।

/আরটি/এমএস/
সম্পর্কিত
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
আয়কর রিটার্ন না দিলে সামনে কী বিপদ? এনবিআরের নতুন সতর্কবার্তা
করের জালে পুরো দেশ, নতুন বাজেটে কাদের ঘুম হারাম 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম