‘৯৯৯’-এ ফোন, অজগর উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২১, ১৬:৫৮আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৬:৫৮

‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে এক কলারের কলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা পুলিশ ও রাঙ্গুনিয়া বনবিভাগ একটি অজগর সাপ উদ্ধার করেছে। সোমবার (৮ নভেম্বর) দুপুরে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’- এর পরিদর্শক আনোয়ার সাত্তার বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

তিনি বলেন, রবিবার সাড়ে ছয়টায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানাধীন শান্তিনিকেতন বাজার থেকে পুলক নামে একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করেন। তিনি জানান, সেখানে এক ডোবার পাশে একটি অজগর সাপ উঠে এসেছে। স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন। কলার সাপটিকে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান। ‘৯৯৯’ তাৎক্ষণিকভাবে  বিষয়টি রাঙ্গুনিয়া থানা পুলিশ ও বনবিভাগকে জানিয়ে ব্যবস্থা নিতে অনুরোধ জানায়।’

খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশের একটি দল ও বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে যায়। পরে রাঙ্গুনিয়া থানার এএসআই মো, শফিউল্লাহ  ‘৯৯৯’-কে ফোনে জান বনবিভাগের কর্মীরা নিরাপদে অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে গেছে। প্রাথমিক সেবা শেষে সাপটিকে জঙ্গলে অবমুক্ত করা হবে। সাপটির দৈর্ঘ্য প্রায় নয় ফুট এবং ওজন ১৬ কেজি।

/এআরআর/এমআর/
সম্পর্কিত
পুলিশকে ফোন করে গৃহশিক্ষিকার লাশের কথা জানান সুজন, মাথা-ঠোঁটে আঘাতের চিহ্ন
৯৯৯ এ ফোন, যশোরে অপহৃত ব্যক্তি উদ্ধার
নিরাপত্তা জোরদার: সন্দেহজনক চলাচলে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম