৯৯৯ এ ফোন, যশোরে অপহৃত ব্যক্তি উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৬, ১৯:৫৫আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১৯:৫৫

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ এক পথচারীর ফোনকলের ভিত্তিতে যশোরের ঝিকরগাছা থেকে গোলাম রহমান (৫৩) নামে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৯৯৯ থেকে জানানো হয়, বুধবার (৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঝিকরগাছার কুঞ্জিপাড়া এলাকা থেকে এক পথচারী ফোন করে জানান, একটি প্রাইভেটকারের ভেতরে একজন ব্যক্তিকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। ভুক্তভোগী সাহায্যের জন্য চিৎকার করলেও ভয়ে কেউ এগিয়ে যেতে পারছিল না। পরে স্থানীয় লোকজন জড়ো হতে থাকলে দুর্বৃত্তরা হাত-পা বাধা রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে রাস্তায় ফেলে পালিয়ে যায়।

খবর পেয়ে ৯৯৯ থেকে দ্রুত বিষয়টি ঝিকরগাছা থানায় জানানো হয়। পরে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত গোলাম রহমানকে উদ্ধার করে। তিনি যশোরের শার্ষা উপজেলার পানজুরি বাজার দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তাৎক্ষণিক তাকে শার্ষার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

শার্ষা থানার উপপরিদর্শক (এসআই) চিরঞ্জিত মন্ডল জানান, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে মঙ্গলবার (৭ এপ্রিল) শার্ষা এলাকা থেকে ওই ব্যক্তিকে অপহরণ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এসএনকে/আরকে/
সম্পর্কিত
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
৯৯৯ নম্বরে কল করে লাখ টাকা ছিনতাইয়ের হাত থেকে রক্ষা, পিস্তলসহ গ্রেফতার ৩ 
গুম বিষয়ক প্রস্তাবিত আইন ন্যায়বিচারের পথ সুগম করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক