নিরাপত্তা জোরদার: সন্দেহজনক চলাচলে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ মার্চ ২০২৬, ১৫:৫১আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১৬:০২

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানিয়েছেন, যে-কোনও এলাকায় অপরিচিত ব্যক্তির সন্দেহজনক আচরণ, বারবার মোটরসাইকেলে ঘোরাফেরা বা অস্বাভাবিক জমায়েত দেখলে স্থানীয়দের সতর্ক থাকতে হবে। 

মঙ্গলবার (১৭ মার্চ) সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “সীমিত জনবল থাকা সত্ত্বেও পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনী সমন্বিতভাবে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। জনগণের সচেতনতা ও সম্পৃক্ততা এই কাজকে আরও কার্যকর করে।” 

ডিএমপি কমিশনার আরও বলেন, “হঠাৎ নতুন বা অপরিচিত লোকজনের অস্বাভাবিক চলাচল বা আচরণ দেখলে স্থানীয়রা তাদের পরিচয় ও উদ্দেশ্য জানতে চেষ্টা করুন। যদি আচরণ সন্দেহজনক মনে হয়, তাহলে নিকটস্থ থানায় যোগাযোগ করুন অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে অবহিত করুন।” 

বাসিন্দাদের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করার জন্য সতর্কতা অবলম্বন এবং পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। 

/আইএ/এসটি/  
সম্পর্কিত
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০০৯ মামলা
অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির
সর্বশেষ খবর
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক