পদ্মা সেতুতে একই দিনে সড়ক-রেলপথ উদ্বোধনের চেষ্টা চলছে: রেলমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ নভেম্বর ২০২১, ২১:৫১আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ২১:৫১

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, পদ্মা সেতুতে একই দিনে সড়ক ও রেলপথ উদ্বোধনের চেষ্টা চলছে। পদ্মা সেতুর রেল লিঙ্ক প্রজেক্টের ১৭২ কিলোমিটার রেল লাইন ঢাকা থেকে যশোর পর্যন্ত যাবে।

সোমবার (৮ নভেম্বর) বিকালে মুন্সীগঞ্জের মাওয়ায় রেল লিঙ্ক প্রকল্পের সাইডে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন— রেল মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি সংসদ সদস্য ফজলে করীম এমপি, কমিটির সদস্য সাইফুজ্জামান শিখর এমপি, নাদিরা ইয়াসমিন জলি এমপি, রেল প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের প্রধান মেজর জেনারেল মো. জাহিদ, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন প্রমুখ।

নুরুল ইসলাম সুজন জানান, পদ্মা সেতুর রেল লিঙ্ক প্রজেক্টের মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত। প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে তিনটি ভাগে পরিকল্পনা গ্রহণ করে কাজ চলছে। প্রথম ভাগ ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ৭১ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ভাগ ঢাকা থেকে মাওয়া পর্যন্ত অংশের ৪৩ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আর তৃতীয় ভাগ ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৮১ কিলোমিটারের কাজের অগ্রগতি ৩৬ শতাংশ। পুরো প্রকল্পের কাজের গড় অগ্রগতি ৪৬ শতাংশ।

এর আগে প্রকল্প সংশ্লিষ্টরা মন্ত্রীকে মাওয়া রেল লিঙ্ক প্রকল্পের সাইড অফিসের সম্মেলন কক্ষে মাল্টি মিডিয়া প্রজেক্টরে প্রকল্পের অগ্রগতিসহ সকল বিষয়ে অবহিত করেন।

পরে মন্ত্রী পদ্মা সেতুর মাওয়া প্রান্তে রেল প্রকল্প এলাকা এবং ভাঙ্গা পর্যন্ত প্রকল্প এলাকা পরিদর্শন করেন। খবর: বাসস

 

 

 

/এপিএইচ/
সম্পর্কিত
স্টেশন পরিদর্শনে এসে ট্রেন বিলম্বের কারণ জানালেন রেলমন্ত্রী
চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যানের কারণে ফেরিঘাটে বাস ডুবেছে: সেতুমন্ত্রী
এবারের ঈদযাত্রা হবে নির্বিঘ্ন, ট্রেনের ছাদে ওঠার সব পথ বন্ধ: রেলমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম