সাগরে ইঞ্জিন বিকল হওয়া নৌকার ১৭ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২১, ১৮:৫৬আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৯:০২

কক্সবাজার থেকে ৮০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে পড়া মাছ ধরার একটি নৌকা থেকে ১৭ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। ধারণা করা হচ্ছে, খাজা আজমির নামের নৌযানটিতে ছয় দিন ছিলেন তারা। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে বানৌজা অনুসন্ধানে তাদের তোলা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

উদ্ধার হওয়া জেলেদের আজ বিকাল ৩টায় কুতুবদিয়ায় নৌকার মালিকের কাছে হস্তান্তর করা হয়। তারা হলেন– মোবারক আলী, আবু সাঈদ, ইসমাইল, রবিউল হান্নান, মোহাম্মদুল্লাহ রবিউল হোসাইন রেজাউর করিম, মো. আয়েছ, নূরুল আলম, নূরু আজগার, মো. হান্নান, আ. খালেক, আদম বাদশা, মবিনুল ইসলাম, মো. মামুন, মো. জাকির ও নুরুল মোস্তফা। তারা সবাই কুতুবদিয়া এলাকার বাসিন্দা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, টহল কাজে নিয়োজিত বানৌজা অনুসন্ধানে থাকা নৌসদস্যরা উদ্ধারের পর জেলেদের জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করে।

আইএসপিআরের তথ্যানুযায়ী, গত ৫ নভেম্বর ১৭ জন জেলে নৌকাটি নিয়ে মাছ ধরতে সমুদ্রে যায়। কিন্তু সাগরে যাওয়ার পর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ কারণে গত ছয় দিন ভাসমান অবস্থায় ছিল তারা।

/আরটি/জেএইচ/
সম্পর্কিত
নৌবাহিনীর ডকইয়ার্ডে তৈরি ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী