বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২১, ১৫:১৬আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৫:১৬

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকদের স্ত্রীদের সংগঠন ‘ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশন (ফোসা)’-এর নির্বাহী কমিটি।

শুক্রবার (২৬ নভেম্বর) ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংগঠনটির নির্বাহী কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসময় ফোসা'র প্রধান পৃষ্ঠপোষক ও পররাষ্ট্রমন্ত্রীর স্ত্রী সেলিনা মোমেন, পৃষ্ঠপোষক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স্ত্রী আয়েশা আখতার (ডালিয়া), সভাপতি ও পররাষ্ট্র সচিবের (সিনিয়র সচিব) স্ত্রী ফাহমিদা সোমা জেবিন উপস্থিত ছিলেন।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের