খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২১, ১৬:৫১আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৬:৫১

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। সোমবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের একাংশ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের একাংশের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া সাংবাদিক সমাজের জন্য একটা সুদিন। তিনি সব ক্ষেত্রেই সাংবাদিকদের অবদান নিয়ে কথা বলেছেন। সাংবাদিক সমাজ তাই সবসময় তার সঙ্গে ছিল, এখনও থাকবে।’  তিনি বলেন, ‘সরকার তার চিকিৎসার কোনও ব্যবস্থা করছে না। আর এটা হচ্ছে তার প্রতি একজনের প্রতিহিংসার কারণে। উচ্চ আদালতে জামিন না হওয়ায় আজ  মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন খালেদা জিয়া।’

মানববন্ধনে বক্তারা বলেন, তিন-তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ বিভিন্ন মহল থেকে, শুধু বিএনপি নয়  বাংলাদেশের সকল মানুষ তার বিদেশে চিকিৎসার দাবিতে আন্দোলন করছেন। কিন্তু সরকার তার চিকিৎসার উদ্যোগ নিচ্ছে না।

তারা আরও  বলেন, এদেশের গণতন্ত্রের মুক্তির জন্য, এদেশের মানবাধিকারের  জন্য, দেশের জনগণের কথা বলার সুযোগ এবং মুক্ত গণমাধ্যমের জন্য খালেদা জিয়া সারাজীবন লড়াই সংগ্রাম করে গেছেন। কিন্তু আজ  দুঃখের বিষয়, তার চিকিৎসার বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

মানববন্ধন থেকে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, আজ বাংলাদেশের মানুষ জেগে উঠছে খালেদা জিয়ার চিকিৎসার প্রশ্নে।দ্রুত আপনারা খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করুন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি এম আব্দুল্লাহ’র সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন—  জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএফইউজের মহাসচিব নুরুল আমিন রোকন, ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম  প্রধান প্রমুখ।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক’
ফেনী পৌর যুবদলের সভাপতি-সম্পাদককে বহিষ্কার, জেলা কমিটি স্থগিত
জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে সংরক্ষিত নারী এমপিদের শ্রদ্ধা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের