নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ চক্রের শাস্তি দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২১, ১৭:৫৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৭:৫৬

জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় ওষুধ প্রয়োজন। কিন্তু সে ওষুধ যদি জীবন রক্ষার পরিবর্তে ভয়াবহ পরিণতি ডেকে আনে তাহলে দুর্ভোগের সীমা থাকে না। বিশ্ববাজারে যখন বাংলাদেশে উৎপাদিত ওষুধের চাহিদা বাড়ছে ঠিক তখনই এর বিপরীত চিত্র দেশের ওষুধের বাজারে। দেশীয় বাজারে উৎপাদিত হচ্ছে ভেজাল ও নকল ওষুধ, যার ফলে ক্রমশই অস্থির হয়ে উঠছে ওষুধ শিল্প ও চিকিৎসা ব্যবস্থা। তাই দেশের বাজারে নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) সহ ১০টি সংগঠন।

শনিবার (৪ ডিসেম্বর) জাতীয় জাদুঘরের সামনে ‘নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি করা করা হয়।

পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে ও পবার সম্পাদক এম এ ওয়াহেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পবার সাধারণ সম্পাদক আবদুস সোবহান, মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের মহাপরিচালক মাহবুল হক, সামাজিক শক্তির সভাপতি মো. হাবিবউল্লাহ, পুরান ঢাকা নাগরিক উদ্যোগের সভাপতি নাজিম উদ্দীন, সামাজিক আন্দোলন সংস্থার সভাপতি অধ্যাপক হুমায়ুন কবির হীরু, পরিবেশ উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক মেনন চৌধুরীসহ অন্য সংগঠনগুলোর প্রতিনিধিরা।

মানববন্ধন থেকে জানানো হয়, দেশের বাজারে ভেজাল ও নকল ওষুধের বার্ষিক বিক্রি প্রায় ১.৫ হাজার কোটি টাকার ওপর। এই বিরাট অঙ্কের ভেজাল ওষুধের বিক্রি থেকে সহজে অনুমান করা যায় বিশ্ববাজারে বাংলাদেশের উৎপাদিত ওষুধের সুনাম থাকলেও দেশীয় বাজারে চলছে চরম অনিয়ম ও দুর্নীতি। এইসব ভেজাল ও নকল ওষুধ বাণিজ্যের ফলে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে পড়ছে। ভেজাল ঔষধের ফলে রোগীর স্বাস্থ্যঝুঁকি ও প্রাণহানির ঘটনাও ক্রমশ বেড়ে চলেছে।

মানববন্ধন থেকে করা সুপারিশগুলো হচ্ছে, অসাধু কোম্পানির মালিক, ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি অসাধু কর্মকর্তা এবং ওষুধ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও চিকিৎসকদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, সকল ধরনের ওষুধ পরীক্ষা করা এবং ফলাফল জনসম্মুখে প্রকাশ করতে হবে, ভেজাল ওষুধ চেনার এবং পরিহার করার ব্যাপারে জনসচেতনতামূলক কার্যক্রম রেডিও-টিভিতে প্রচার করা, সারাদেশের বড় বড় মেডিক্যালের পাশে এবং বিভাগীয় শহর এমনকি জেলাশহরে অতিদ্রুত ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির স্থাপন করা, মনিটরিং ব্যবস্থা জোরদার করা।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম