নিরাপদ সড়কের দাবিতে প্রতীকী লাশ নিয়ে শিক্ষার্থীদের মিছিল

ঢাবি প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২১, ১৩:৫০আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৩:৫০

নিরাপদ সড়ক ও বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া বিষয়ে আইন পাসের দাবিতে প্রতীকী লাশ নিয়ে মিছিল করেছে একদল শিক্ষার্থী। রবিবার (৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শাহবাগ থেকে প্রতীকী কফিন নিয়ে মিছিল শুরু করে শিক্ষার্থীরা।

শাহবাগ মোড় থেকে মিছিলটি শাহবাগ থানার সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে পেশকৃত নয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

মিছিলে শিক্ষার্থীরা, ‘আইন করে হাফ পাস, দিতে হবে দিয়ে দাও’, ‘নৌপথেও হাফ পাস, দিতে হবে দিয়ে দাও’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’—  প্রভৃতি স্লোগান দিতে থাকেন। 

সমাবেশে আন্দোলনকারী শিক্ষার্থী ইনজামুল হক বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের কর্মসূচি কিছুটা সংক্ষিপ্ত করছি। আমাদের নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে কিছু শীর্ষ স্থানীয় লোক কিছু আপত্তিকর মন্তব্য করেছেন, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে সারাদেশে নিরাপদ সড়কের দাবিতে ও হাফ পাসের দাবিতে কর্মসূচি পালিত হয়েছে বলেও তিনি জানান।

সময় তিনি আরও বলেন, ‘একই দাবিতে আগামীকাল সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদী গানের আসর আয়োজন করবো।’

/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম