চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবিতে মিছিল, পুলিশের বাধা

ঢাবি প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২১, ১৫:২১আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৫:২১

চাকরির আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধিসহ ৪ দফা দাবি বাস্তবায়ন চায় সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ। বুধবার (৮ ডিসেম্বর) সংগঠনটির নেতাকর্মীরা এ দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বর থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছিলেন। এ সময় জাতীয় জাদুঘরের কাছে ফুটওভার ব্রিজের সামনে পুলিশ তাদের বাঁধা দিলে তারা আবারও প্রজন্ম চত্বরে ফিরে যান।

এর আগে সকাল ১১টা থেকে প্রজন্ম চত্বরে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শতাধিক শিক্ষার্থী অবস্থান গ্রহণ করেন।

দুপুরে পুলিশ আন্দোলনকারীদের মিছিলে বাঁধা দিলে পুলিশের সঙ্গে তাদের ১৫ মিনিট বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ তাদের ঠেলে আগের জায়গায় ফিরিয়ে আনে। এরপর আন্দোলনকারীরা প্রজন্ম চত্বরে বসে পড়েন। এ সময় পুলিশও প্রজন্ম চত্বরে অবস্থান নেয়।

আন্দোলনে অংশ নেওয়া তারেক রহমান বলেন, ‘আজ আমরা পরিবারের টাকায় চলছি। অথচ আমাদের উচিত ছিল পরিবারকে চালানো। দেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে আমাদের দাবি নিয়ে মাঠে নামতে হচ্ছে।’

চার দফা হলো:

১. সব চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বাড়াতে হবে।

২. নিয়োগ দুর্নীতি ও জালিয়াতি বন্ধ করতে হবে। নিয়োগ পরীক্ষার (প্রিলি ও রিটেন) প্রাপ্ত নম্বরসহ ফল প্রকাশ করতে হবে।

৩. চাকরিতে আবেদনের ফি সর্বোচ্চ ১০০ টাকা করতে হবে।

৪. একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সমন্বিত পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের