‘বিমানের ৩০ হাজার টাকার টিকিটের দাম বেড়ে ৭০ হাজার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২১, ১৪:২১আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৪:২১

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ফ্লাইটের ক্ষেত্রে বাংলাদেশ বিমানসহ বিভিন্ন এয়ারলাইন্স ২-৩ গুণ ভাড়া বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন সাধারণ রিক্রুটিং এজেন্সির মালিকরা। তাদের অভিযোগ, মাত্র দুই সপ্তাহের ব্যবধানে অজানা কারণে ৩০-৪০ হাজার টাকার এয়ার টিকিটের মূল্য ৭০-৯৫ হাজার টাকা করা হয়েছে। অথচ ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা হতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এয়ার টিকেটের মূল্য ২০-৩০ হাজার টাকা।’

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে সাধারণ রিক্রুটিং এজেন্সি মালিকরা এসব অভিযোগ করেন। বিমানের টিকিটের দাম এভাবে বাড়ানোতে মধ্যপ্রাচ্যগামী রেমিট্যান্স যোদ্ধারা আর্থিকভাবে চরম বিপাকে পড়েছেন বলে তারা দাবি করেন।

রিক্রুটিং এজেন্সির মালিকেরা আশঙ্কা করেন, হাজার হাজার মধ্যপ্রাচ্যগামী রেমিট্যান্স যোদ্ধার ভিসা ও ছুটির মেয়াদ শেষ হওয়ার উপক্রম হয়েছে। জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমানসহ মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্সগুলোর ফ্লাইট সংখ্যা বাড়ানো না গেলে হাজার হাজার নতুন ভিসাপ্রাপ্ত এবং ছুটিতে দেশে আসা রেমিট্যান্স যোদ্ধারা চাকরি হারাতে পারেন।

তারা দাবি করেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বর্তমানে দৈনিক ৫ হাজারের বেশি রেমিট্যান্স যোদ্ধার গমনের চাহিদা থাকলেও দৈনিক ৩ হাজারের মতো গমন সম্ভব হচ্ছে।

মানববন্ধনে থেকে এয়ার টিকিটের অযৌক্তিকভাবে দাম বাড়ানোর প্রকৃত কারণ অনুসন্ধান করে দোষীদের (সিন্ডিকেট) দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সংকট নিরসনে রিক্রুটিং এজেন্সির মালিকেরা কিছু প্রস্তাব রাখেন। সেগুলো হলো—বাংলাদেশ বিমানসহ বিভিন্ন এয়ারলাইন্সকে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অতিদ্রুত ফ্লাইট সংখ্যা বাড়াতে হবে। রেমিট্যান্স যোদ্ধাদের জন্য বাংলদেশ বিমানসহ সব এয়ারলাইন্সে লেবার ফেয়ার নির্ধারণ করতে হবে। এয়ারলাইন্সসমূহ যাতে প্লট বরাদ্দ (টিকেট সিন্ডিকেট) করে ২-৩ গুণ ভাড়া অনৈতিকভাবে নির্ধারণ করতে না পারে সেটি নিশ্চিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন রেগুলেটরি বোর্ড গঠন করতে হবে এবং বাংলাদেশকে ওপেন ফ্লাই স্কাই ঘোষণ বাস্তবায়ন করে নতুন নতুন এয়ারলাইন্সকে আমন্ত্রণ জানিয়ে মধ্যপ্রাচ্যে ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন—সাধারণ রিক্রুটিং এজেন্সির মালিক সংগঠনের সভাপতি টিপু সুলতান, সাংগঠনিক সম্পাদক, লায়ন সাইফুল ইসলাম, সদস্য কল্যাণ পরিষদের মহাসচিব লিমা বেগম, সম্মিলিত সমন্বয় ফ্রন্টের মহাসচিব মোস্তফা মাহমুদ প্রমুখ।

 

/জেডএ/আইএ/
সম্পর্কিত
৩৬ হাজার ফুট উঁচুতে বিমানের দরজা খোলার চেষ্টা, উচ্ছৃঙ্খল যাত্রীদের নতুন রেকর্ড
মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষ, যেভাবে প্রাণে বাঁচলেন ৪ পাইলট
মাঝ আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম