গির্জায় গির্জায় নিরাপত্তা, থাকছে কঠোর সাইবার মনিটরিং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২১, ২১:৩৯আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ০৯:৩৭

বড়দিনের অনুষ্ঠানকে ঘিরে রাজধানীর গির্জায় গির্জায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে পুলিশ। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকাল থেকে গির্জায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) 'বড়দিন', খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। এই উৎসবকে ঘিরে রাজধানীজুড়ে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা। র‍্যাব-পুলিশসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের নজরদারিতে থাকছে ঢাকা। শুধু তাই নয়, যে কোনও গুজব ও অপপ্রচার প্রতিহত করতে সারাদেশেই কঠোর সাইবার মনিটরিং করছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, রাজধানীর সকল গির্জাতে ইতোমধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উৎসবকে কেন্দ্র করে কোনও গোষ্ঠী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য পুরো রাজধানী জুড়েই থাকবে র‍্যাব-পুলিশের কঠোর নজরদারি। গির্জাগুলোর বাইরে ও ভেতরে ইউনিফর্ম ও সাদা পোশাকে নজরদারিতে থাকবে র‍্যাব-পুলিশসহ গোয়েন্দা সদস্যরা।

এদিকে, সরকারি নির্দেশনা মোতাবেক শুধু খ্রিষ্টান ধর্মাবলম্বীদের গির্জায় প্রবেশ নিশ্চিতে অনুরোধ জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি করোনা ভাইরাস রোধে সরকারি স্বাস্থ্যবিধি কঠোরভাবে পরিপালনের জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব যাতে সুন্দরভাবে পালিত হয়, সেই লক্ষ্যে এবছর গির্জায় গির্জায় জোরদার নিরাপত্তার পরিকল্পনা গ্রহণ করেছে পুলিশ। পরিকল্পনা অনুযায়ী ইতোমধ্যে পুলিশ কাজ শুরু করেছে। গির্জাগুলোর বাইরে ইউনিফর্ম ও সাদা পোশাকে নিয়োজিত থাকবে ডিএমপির গোয়েন্দা পুলিশ। সেই সঙ্গে অনুষ্ঠানস্থলের আশপাশে ইভটিজিং প্রতিরোধে বিশেষ নজরদারি রাখা হবে। এজন্য পুলিশের বিশেষ টিম দায়িত্ব পালন করবে।

এদিকে, গির্জা এলাকায় থাকবে পুলিশি নিরাপত্তার পাশাপাশি ফায়ার টেন্ডার ও অ্যাম্বুলেন্স ব্যবস্থাও।

সেই সঙ্গে রাজধানীতে তিন স্তরের নিরাপত্তার পাশাপাশি সড়কগুলোতে র‍্যাবের টহল ও পেট্রোলিং থাকবে। সার্বিকভাবে চলবে র‍্যাবের সাইবার মনিটরিং। সামাজিক যোগাযোগমাধ্যমে যাতে কেউ কোনও প্রকার গুজব ছড়াতে না পারে সে বিষয়ে কঠোর মনিটরিং থাকবে।

এ বিষয়ে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, বড়দিনের উৎসবকে কেন্দ্র করে গির্জাগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য সবাইকে আর্চওয়ের ভেতর দিয়ে ও তল্লাশির মাধ্যমে যেতে হবে। খ্রিষ্টান সম্প্রদায়ের বাইরের কেউ যাতে গির্জায় প্রবেশ করে কোনও বিশৃঙ্খলা ঘটাতে না পারে সেজন্য খ্রিষ্টান ধর্মাবলম্বী শনাক্ত করে গির্জায় প্রবেশের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।

তিনি বলেন, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গির্জাগুলোর বাইরে পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ সদস্যরাও নিয়জিত থাকবে।

সাইবার পেট্রোলিং প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, সাধারণত সংখ্যালঘু সম্প্রদায়ের কোনও ধর্মীয় অনুষ্ঠান থাকলে একটি গ্রুপ নানাবিধ অপপ্রচার চালায়। বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে। এসব এড়াতে সাইবার পেট্রলিং বাড়ানো হয়েছে। ইভটিজিং প্রতিরোধে পুলিশের বিশেষ টিম সাদা পোশাকে নজরদারি করবে।

গোয়েন্দা সূত্র জানায়, ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে কেউ যাতে নাশকতার চেষ্টা করতে না পারে সেজন্য পুলিশের গোয়েন্দা বিভাগ, কাউন্টার টেরোরিজমের (সিটিটিসি) সদস্যরা সতর্কাবস্থায় নিয়োজিত থাকবে। নিরাপত্তা পরিকল্পনা বলা হয়েছে- গির্জা ও তার আশপাশের এলাকায় সন্দেহজনক কোনও ব্যক্তি বা বস্তু পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করতে বলা হয়েছে৷ প্রয়োজনে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এর মাধ্যমে অবগত করতে বলা হয়েছে।

গির্জার বাইরে ও আশপাশের এলাকায় র‍্যাবের পর্যাপ্ত টহল ব্যবস্থা থাকছে। পাশাপাশি সাইবার মনিটরিং কঠোরভাবে জোরদার করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বড়দিন উপলক্ষে রাজধানীতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকার পাশাপাশি সাইবার মনিটরিং থাকছে। যাতে কোনও কুচক্রী মহল কোনও প্রকার প্রোপাগান্ডা, অপপ্রচার ও গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য আগে থেকে সাইবার মনিটরিং অব্যাহত রয়েছে।

এছাড়াও অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় র‍্যাবের পর্যাপ্ত সদস্য মোতায়েন, টহল ও মোবাইল টিম থাকবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

/এআরআর/এমএস/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
ফাঁকা ঢাকার নিরাপত্তায় নজরদারি, ছুটি পাননি বেশিরভাগ পুলিশ
‘ঈদের জামাত ও ফাঁকা ঢাকায় থাকছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা’
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম