বড়দিন কি সব দেশে একইরকম?

উদিসা ইসলাম
২৫ ডিসেম্বর ২০২১, ০৭:৫০আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ২২:৩৭

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের কাছে বড়দিন মানেই মাসজুড়ে সবাই মিলে হইচই করে ক্রিসমাস ট্রি সাজানো, সান্তাক্লজের কাছ থেকে দারুণ সব উপহার পাওয়া, গির্জায় কীর্তনের আয়োজন, নতুন পোশাকের ঘ্রাণ আর ঘুরতে যাওয়া। মানবকল্যাণে প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের মূল অনুষ্ঠান শুরু হয় (২৪ ডিসেম্বর) দিবাগত রাতেই। তবে সব দেশে কি দিনটি একইরকম?

বাংলাদেশে খ্রিষ্টান ধর্মাবলম্বীর সংখ্যা খুব বেশি নয়। তবুও বাংলাদেশে বড়দিন একসময় প্রায় সকলের অংশগ্রহণে সর্বজনীন উৎসব ছিল। পরিবার ও বন্ধুরা মিলে ভেড়ার মাংস ও রুটি এবং কেক বসনিয়ান রুটি খাওয়ার চল ছিল নব্বইয়ের দশকে। 

বলা হয়ে থাকে, আমেরিকারও আগে বাংলাদেশে বড়দিনের উৎসব পালন শুরু হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সূত্রে সোয়া ২০০ বছর আগে ভারতীয় উপমহাদেশে ছুটি হিসেবে উদযাপিত হয় বড়দিন। এক্ষেত্রে কলকাতার প্রতিষ্ঠাতা জব চার্নকই প্রথম ক্রিসমাস ডে উদযাপন করেন।

ক্রিসমাস ট্রি না পেলে?

উপমহাদেশে ক্রিসমাস ট্রি খুব বেশি দেখা যায় না। ফলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল বা ভারতের অনেক এলাকায় দেবদারু গাছ বা কলা গাছ দিয়েও ঘর সাজানোর চল দেখা যায়। ভারতীয় উপমহাদেশে প্রথম গির্জা তৈরি হয় ১৫৯৯ সালে পুরনো যশোরের কালিগঞ্জের কাছে সুন্দরবন এলাকায়।

ভারতের খ্রিষ্টান সম্প্রদায়ও বেশ জাঁকজমকপূর্ণভাবে দিনটি পালন করে। দক্ষিণ ভারতে জানালা বা ছাদের ওপর জ্বালানো হয় ছোট ছোট মাটির বাতি। তবে শহরের খ্রিষ্টানরা পাশ্চাত্যের মতোই তাদের অনুষ্ঠান পালন করে।

আলো নিয়ে খেলতে দেখা যায় চীনেও। ঘরে ও বাইরে কতভাবে আলোকসজ্জা করা যায় তার অনন্য উদাহরণ যেন চীন। সেজন্য দেশটিতে ক্রিসমাস ট্রিকে বলা হয় আলোর গাছ। বড়দিন উপলক্ষে চীনারা কাগজ দিয়ে বানানো শিকল, ফুল ও বাতি দিয়ে ক্রিসমাস ট্রি সাজায়।

ইতালির নভেনা উৎসব


ইতালিতে নভেনা

২৫ ডিসেম্বর বড়দিন পালন করা হলেও উৎসব চলে মাসজুড়েই। ইতালিতে বড়দিনে উৎসব শুরু হয়ে যায় ১ ডিসেম্বর থেকে। দেশটিতে বড়দিনকে বলা হয় নভেনা। অন্যদের মতো তারাও ক্রিসমাস ট্রি দিয়ে ঘর সাজায়। যীশুর জন্মমুহূর্তের ঘটনা ফুটিয়ে তুলতে মা মেরি, জোসেফ, যীশু, একটি গাধা ও একটি হাঁসের ক্ষুদ্র মডেল তৈরি হয়। শিশুরা রাখালদের পোশাক পরে পাইপ বাজিয়ে বাড়ি বাড়ি গিয়ে বড়দিনের গান গায় ও ছড়া আবৃত্তি করে।

নিনোস এনভুয়েতো
আর্জেন্টিনার নিনোস এনভুয়েতো

বড়দিনের অনন্য বৈশিষ্ট্য হলো, এদিন সবাই পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটায়। আর্জেন্টিনাবাসীও ব্যতিক্রম নয়। তারা ক্রিসমাস ট্রি, উপহার ও সুস্বাদু খাবারের আয়োজন করে পরিবার-পরিজন নিয়ে একসঙ্গে আনন্দে কাটায়। বাড়ি সাজাতে তারা সাদা ও লাল রঙের কাগজ ব্যবহার করে। বড়দিনে দেশটিতে মাংস, সেদ্ধ ডিম, রসুন ও মসলা দিয়ে বানানো ঐতিহ্যবাহী খাবার ‘নিনোস এনভুয়েতো’ খাওয়ার সংস্কৃতি রয়েছে।

রাশিয়ায় বড়দিনের উৎসব

রাশিয়ায় ৭ জানুয়ারি

বিশ্বের বেশিরভাগ দেশে ২৫ ডিসেম্বর বড়দিন পালন করা হলেও রাশিয়ায় ৭ জানুয়ারি দিবসটি পালিত হয়। এর কারণ দেশটি ধর্মীয় অনুষ্ঠানের তারিখ নির্ধারণের ক্ষেত্রে পুরনো জুলিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে থাকে। নিউ ইয়ার পালনের মধ্য দিয়ে তাদের উৎসব শুরু হয়। তবে কেউ চাইলে বিশ্বের সঙ্গে মিলিয়ে ২৫ ডিসেম্বর বড়দিন পালন করতে পারে।

টার্কি ডিনার

টার্কি ডিনার

বড়দিনে অস্ট্রেলীয়রা ঐতিহ্যবাহী খাবার ছাড়াও টার্কি ডিনার খেয়ে থাকে। এছাড়া বড়দিন উপলক্ষে বিশেষ এক ধরনের পুডিং তৈরি করা হয়। এর একটি বৈশিষ্ট্য আছে। এতে থাকে একটি স্বর্ণের টুকরো। সবাই মিলে সেই পুডিং খাওয়ার সময় যার ভাগ্যে সেটি জোটে তাকে সৌভাগ্যবান বলে ধরা হয়।

নিউজিল্যান্ডেও দুপুরের খাবারে টার্কি ও মুরগির মাংস দিয়েই থাকে খাওয়ার পর্ব। এরপর শুরু হয় চা পানের আসর। রাতে আপনজনদের নিয়ে চলে বারবিকিউ পার্টি। ক্রিসমাস ট্রি'র নিচে রাখা উপহারের প্যাকেট খোলা দিয়ে বড়দিনের শুরুটা হয় দেশটিতে।

/ইউআই/জেএইচ/এফএ/
সম্পর্কিত
আনন্দ ছাপিয়ে বিষাদ, ফিলিস্তিনের বেথলেহেমে ফিরলো বড়দিনের আমেজ
মোংলায় ৩৯টি গির্জায় বড়দিনের প্রার্থনা ও উৎসব
খাগড়াছড়িতে আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম