মোংলায় ৩৯টি গির্জায় বড়দিনের প্রার্থনা ও উৎসব

মোংলা প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২৫, ১৮:২০ আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১৮:২০

খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বৃহস্পতিবার। ‘বড়দিন’ নামেই এ উৎসবের দিনটি বাংলাদেশে পরিচিত। সারা বিশ্বের খ্রিষ্টধর্মাবলম্বীরা ২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিন হিসেবে ‘ক্রিসমাস ডে’র উৎসব উদযাপন করে থাকেন। মোংলায় খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় বিধান অনুসারে প্রার্থনা ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, মোংলার ৩৯টি গির্জায় চলছে বড়দিনের প্রার্থনা। গতকাল রাতে গির্জাগুলোতে শুরু হয় প্রার্থনা। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালেও প্রার্থনা করা হয়। পাশাপাশি বড়দিন উপলক্ষে বিভিন্ন এলাকায় খ্রিষ্টধর্মাবলম্বীদের মধ্যে উৎসব চলছে। 

এই উৎসব ঘিরে খ্রিষ্টধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন মোংলা-রামপাল সংসদীয় আসনের বিএনপির এমপি প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, এনসিপির এমপি প্রার্থী মোল্লা রহমাতুল্লাহ। 

স্থানীয় সূত্রে জানা যায়, খ্রিষ্টধর্মাবলম্বীদের বাড়িতে উপাদেয় খাবার রান্না, ক্রিসমাস ট্রি সাজানো ও আলোকসজ্জা করা হয়। শিশুদের মধ্যে বিতরণ করা হয় উপহার। গির্জাগুলোকে সাজানো হয়। উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি বলেন, ‘বিভিন্ন গির্জা পরিদর্শন করেছি আমরা। সেইসঙ্গে খ্রিষ্টধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
বড়দিনের চার মাস আগেই যেখানে জমে উঠেছে উৎসবের আমেজ
আনন্দ ছাপিয়ে বিষাদ, ফিলিস্তিনের বেথলেহেমে ফিরলো বড়দিনের আমেজ
খাগড়াছড়িতে আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন
সর্বশেষ খবর
অমৃতসরের রাস্তার মাঝেই প্রকাশ্য গুলি, প্রাণ হারালেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু
অমৃতসরের রাস্তার মাঝেই প্রকাশ্য গুলি, প্রাণ হারালেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু
জবিতে ‘নৈতিক অভিভাবকত্ব’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
জবিতে ‘নৈতিক অভিভাবকত্ব’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
অনলাইনে সুইচ গিয়ার বি‌ক্রি, গ্রেফতার ১
অনলাইনে সুইচ গিয়ার বি‌ক্রি, গ্রেফতার ১
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন