‘৯৯৯’-এ ফোন, ডা. মুরাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ স্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২২, ১৮:২১ আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৮:২৯

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চেয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা আহসান। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে ৯৯৯ নম্বরে ফোন করে তিনি এই সহায়তা চান।

পরে ৯৯৯-এর মাধ্যমে বিষয়টি ধানমন্ডি থানাকে জানানো হয়। পুলিশের একটি টিম ডা. মুরাদের বাসায় যায়।

৯৯৯ নম্বরে ডা. জাহানারা আহসানের অভিযোগের বিষয়ে জানা গেছে, তাকে মারধর করা হয়। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন তার স্ত্রী। তবে লিখিত অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো হবে।’

/আরটি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
৯৯৯ নম্বরে কল করে লাখ টাকা ছিনতাইয়ের হাত থেকে রক্ষা, পিস্তলসহ গ্রেফতার ৩ 
৯৯৯ সেবায় বিলম্ব, হাইকোর্টের রুল
তিন দিন সাগরে ভাসছিলেন ১৬ জেলে, ৯৯৯ নম্বরে কল করে উদ্ধার
সর্বশেষ খবর
সরকারের ৩ সিদ্ধান্তে গরিবের পেটে লাথি, সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম
সরকারের ৩ সিদ্ধান্তে গরিবের পেটে লাথি, সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা