ডা. মুরাদের বিরুদ্ধে স্ত্রীর জিডি তদন্তের নির্দেশ আদালতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২২, ১৬:৪৬আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৬:৪৬

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি’র বিরুদ্ধে তার স্ত্রী ডা. জাহানারা এহসানের করা সাধারণ ডায়েরির (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার (৯ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  মামুনুর রশিদ এ আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখার (নন-জিআরও) কর্মকর্তা ফুয়াদ উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত শনিবার (৮ জানুয়ারি) ওই জিডি’র তদন্তের অনুমতির জন্য আদালতে পাঠান তদন্ত কর্মকর্তা এসআই রাজিব হাসান। তিনি তখন বলেন, জিডির কাগজপত্র আদালতে দাখিল করে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। আদালত যে সিদ্ধান্ত দেবেন সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেবো।

এখনও ডা. জাহানারা শঙ্কায় রয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে এসআই রাজিব বলেন, ধানমন্ডির বাসায় আমরা পুলিশি নজরদারি বৃদ্ধি করেছি। টহল জোরদার রয়েছে। জাহানারা এহসানের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমরা তাকে আশ্বস্ত করেছি।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৬ জানুয়ারি) জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান ডা. মুরাদের স্ত্রী জাহানারা এহসান।  পরে ধানমন্ডি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মুরাদ হাসান বাসা থেকে বেরিয়ে যান। সেদিন বিকালে স্বামীর বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন জাহানারা এহসান।

আরও পড়ুন:

/টিএইচ/এমএস/
টাইমলাইন: মুরাদ
সম্পর্কিত
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
সাবেক প্রতিমন্ত্রী মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সর্বশেষ খবর
‘এখনও দেখি টেবিলটা ফাঁকা, ঘরে নেই আদরের বাবা, এভাবে চলে যাবে বুঝি নাই’
‘এখনও দেখি টেবিলটা ফাঁকা, ঘরে নেই আদরের বাবা, এভাবে চলে যাবে বুঝি নাই’
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন: প্রধানমন্ত্রী
স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন: প্রধানমন্ত্রী
ভিসা বাতিল হওয়া ৯৮৫ বাংলাদেশির তালিকা আমিরাত সরকারকে দিয়েছে দূতাবাস
ভিসা বাতিল হওয়া ৯৮৫ বাংলাদেশির তালিকা আমিরাত সরকারকে দিয়েছে দূতাবাস
সর্বাধিক পঠিত
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে