জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সুচিন্তা ফাউন্ডেশনের জঙ্গিবাদবিরোধী সেমিনার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২২, ১১:৪৫আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১১:৪৫

সাময়িক বিরতির পর আবারও শুরু হয়েছে সুচিন্তা ফাউন্ডেশনের ‘জাগো তারুণ্য, রুখো জঙ্গিবাদ’ শীর্ষক কার্যক্রম। দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন ক্যাম্পাসে কার্যক্রমটি চালিয়ে আসছে সংগঠনটি। তবে করোনা পরিস্থিতির কারণে তা বন্ধ ছিল। যদিও ভার্চুয়াল প্লাটফর্মে সচল ছিল আয়োজন। রবিবার (৯ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজনের মধ্য দিয়ে ফের শুরু হয়েছে জঙ্গিবাদবিরোধী এই সেমিনার। 

এদিন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. কামাল উদ্দিন আহমদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ, রাজনীতিবিদ প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল, বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটি সদস্য অ্যাড. নাসরিন সিদ্দিকা লিনা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান রিপন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান সভাপতি মো. ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আক্তার হোসেন প্রমুখ।  

প্রকাশক ফরিদ আহমদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমাদের জানতে হবে নিজের পরিচয়, দেশ ও রাজনীতির সঠিক ইতিহাস। যারা হামলা করে তারা মুহাম্মদ জাফর ইকবালের বইও পড়ে না, মুনতাসির মামুনের বইও পড়ে না; অথচ তাদের বলা হয় ধর্মবিরোধী। মুনতাসির মামুন এমন একজন মানুষ যিনি পবিত্র হজ পালন করেছেন, এরপরও তিনি আক্রমণের শিকার। ফলে কেউ যেন ধর্মের অজুহাতে কাউকে আক্রমণ বা ফতোয়া না দিতে পারে সেদিকে সজাগ থাকতে হবে। 

প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে হলি আর্টিজান থেকে শুরু করে পরবর্তী সময়ের সকল জঙ্গিবাদী ঘটনার উৎপত্তি। এই বাংলাদেশকে কেউ পিছিয়ে দিতে পারবে না। এ জন্য বঙ্গবন্ধুর আদর্শকে এগিয়ে নিতে হবে। আর তরুণরাই এগিয়ে নিবে বর্তমানকে আগামীর পথে। 

সবশেষে শিক্ষার্থীদের প্রশ্নত্তোর পর্বের মধ্য দিয়ে ‘জঙ্গিবাদ’ বিষয়ে তাদের মতামত নেওয়া হয়। পর্বটি পরিচালনা করেন আশরাফুল আলম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আজ সারাবেলার সম্পাদক জব্বার হোসেন।

/ইউআই/ইউএস/
সম্পর্কিত
আইএসআইয়ের নির্দেশে দিল্লি-মুম্বাইয়ে হামলার ছক, অস্ত্রসহ গ্রেফতার ৯
জঙ্গি সংগঠন নিউ জেএমবির সদস্য গ্রেফতার
‘জঙ্গিবাদের ঝুঁকি না থাকলে সতর্কতা জারি করতো না সরকার’
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম