এসএসসি-এইচএসসি পরীক্ষা বছরের মাঝামাঝি: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২২, ১৪:৫৯আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৪:৫৯

২০২২ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সরকার নিতে চায় জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‌‌‌‌‘যারা পরীক্ষা দেবে তারা পড়াশোনা করতে পারেনি। আমরা একটা আভাস দিয়েছি যে বছরের মাঝামাঝি নেবো। ক্লাস করিয়ে নিয়ে সংক্ষিপ্ত সিলেবাসে বছরের মাঝামাঝি পরীক্ষা নেবো আমাদের সিদ্ধান্ত সে জায়গায় আছে।’

সোমবার (১০ জানুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী।

ঠিক কবে নাগাদ পরীক্ষা হতে পারে- এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, ‌‘সুনির্দিষ্ট তারিখ দেওয়া সম্ভব নয়। আমরা (করোনা পরিস্থিতি) পর্যক্ষেণ করবো, ক্লাস করাতে থাকবো, যখন নেওয়ার মতো হবে, তখন নিবো। দুই-তিন মাস আগে আমরা নির্দিষ্ট তারিখ জানাতে পারবো।’

পরীক্ষা নিয়ে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু পোর্টালে বিভ্রান্তি ছড়ানো হয় উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশে দীপু মনি বলেন, ‌'পরীক্ষার আয়োজন করবে শিক্ষা বোর্ডগুলো। পরীক্ষা কবে হবে কীভাবে হবে সেটা বলে দেওয়া হয়। অন্য কে কী বললো দয়া করে শুনবেন না, গুজবে কান দেবেন না। চটকদার অনেক সংবাদ পরিবেশন করে তাদের একটা রোজগার হয়। তাই অন্য কে কী বলল তাদের কথা না শুনে যাদের মূল দায়িত্ব তারা কী বলে সেটা শুনবো।'

মন্ত্রী বলেন, ‌'২০২০ সালে এসএসসি পরীক্ষা নিতে পেরেছিলাম, এইচএসসি নিতে পারিনি। ২০২১ সালে আমরা বলেছিলাম দেরিতে হলেও নেওয়ার চেষ্টা করবো, আমরা নিতে পেরেছি। পরিস্থিতি পক্ষে ছিল, নিয়েছি। নতুন বছর ২০২২ সালেও আমরা পরীক্ষা নিতে চাই।'

সংবাদ সম্মলনে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর সিদ্দিক, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক উপস্থিত ছিলেন।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
কোচিং সেন্টার বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী 
২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
১০ বছর স্কুলিংয়ে এসএসসি, ১২ বছরে এইচএসসি: শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম