ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, কমবে তাপমাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২২, ২২:০০আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১২:৫৮

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে কোথাও কোথাও বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া।

মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত সোয়া ৯টা নাগাদ এই বৃষ্টি শুরু হয় রাজধানীতে। প্রথমে গুঁড়ি গুঁড়ি হলেও পরে তা আরও একটু বেড়ে যায়। সঙ্গে বইছিল হালকা থেকে ঝড়ো বাতাসও।

আজ সারা দিন ঢাকায় তাপমাত্রা গত কয়েক দিনের তুলনায় বেশি ছিল। এই বৃষ্টির কারণে আজ রাতে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। আগামী কয়েক দিন এই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘আজ রাতে দেশের কিছু এলাকা, বিশেষ করে ঢাকা, রাজশাহী, রংপুর, যশোরের দিকে বৃষ্টি শুরু হয়েছে। রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আগামীকাল চট্টগ্রামসহ আরও কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। পশ্চিমা লঘুচাপের প্রভাবে ১৪-১৫ জানুয়ারি পর্যন্ত এই বৃষ্টি থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের, কখনও টানা আবার কখনও থেমে থেমে বৃষ্টি হতে পারে। এই ক’দিন আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকতে পারে।’

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৩, ময়মনসিংহে আজ ১৬ দশমিক ২,  চট্টগ্রামে আজ ১৭ দশমিক ২, সিলেট ১৫ দশমিক ৮, রাজশাহীতে ১৬ দশমিক ৩, রংপুরে ১৩, খুলনায়  ১৬ দশমিক ৫ এবং বরিশালে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

এদিকে আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণে অবস্থান করছে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আরও পড়ুন: ঝড় বৃষ্টির খবর। 

 

/এসএনএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে
গরমে পুড়ছে দেশ, আজ কি নামবে স্বস্তির বৃষ্টি?
সকালেও রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি, স্কুল-অফিস যেতে ভোগান্তি
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান