সকালেও রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি, স্কুল-অফিস যেতে ভোগান্তি

বাংলা টিবিউন রিপোর্ট
১৭ মে ২০২৬, ০৮:২২আপডেট : ১৭ মে ২০২৬, ০৮:৪০

মধ্যরাতের পর রবিবার (১৭ মে) সকালেও রাজধানীর বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমলেও ভোগান্তিতে পড়েন স্কুল-কলেজ ও অফিসগামী সাধারণ মানুষ।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় লঘুচাপ হিসেবে অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে।

এর আগে, শনিবার মধ্যরাতের বৃষ্টিতেই নগরীতে তাপপ্রবাহ কিছুটা কমে আসে। এরপর রবিবার সকালের বৃষ্টি নগরবাসীকে কিছুটা স্বস্তি দিলেও দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষ। বৃষ্টি মাথায় নিয়েই অনেকে অফিসের উদ্দেশ্যে বের হন। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদেরও পথে বৃষ্টিতে ভিজতে দেখা যায়।

মুষলধারে বৃষ্টির কারণে সকালে যানবাহনের সংকট দেখা দিয়েছে। ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী।

এদিকে আজ দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালি ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

/এসএনএস/এম/
সম্পর্কিত
৭ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ঢাকায় জলাবদ্ধতার শঙ্কা
ঢাকায় আবারও বৃষ্টি
আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া
সর্বশেষ খবর
পরের বিশ্বকাপ ৩ মহাদেশের ছয় দেশে কেন, কীভাবে আয়োজন হবে
পরের বিশ্বকাপ ৩ মহাদেশের ছয় দেশে কেন, কীভাবে আয়োজন হবে
বিশ্বকাপে সবচেয়ে কম হলুদ কার্ড, ফেয়ার প্লে পুরস্কার নেদারল্যান্ডসের
বিশ্বকাপে সবচেয়ে কম হলুদ কার্ড, ফেয়ার প্লে পুরস্কার নেদারল্যান্ডসের
বন্যা পরিস্থিতি নিয়ে যা জানা গেলো
বন্যা পরিস্থিতি নিয়ে যা জানা গেলো
নতুন সম্পর্কে ব্র্যাড পিট, বাবার পদবি বাদ দিচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলির আরও দুই সন্তান
নতুন সম্পর্কে ব্র্যাড পিট, বাবার পদবি বাদ দিচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলির আরও দুই সন্তান
সর্বাধিক পঠিত
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন