শেখ কামালের স্মৃতিমূলক গ্রন্থ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২২, ২০:১৪আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ২০:১৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামাল ও ১৯৭৫ সালে তাদের সপরিবারে হত্যার পরবর্তী ঘটনা নিয়ে লেখা ‘স্মৃতিতে শেখ ও পঁচাত্তর পরবর্তী ঘটনা’ গ্রন্থ বের হলো। এটি লিখেছেন বাংলাদেশি বংশোদ্ভুত সুইডিশ রাজনীতিবিদ মহিবুল ইজদানী খান ডাবলু। বুধবার (১২ জানুয়ারি) ঢাকার জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এর মোড়ক উন্মোচন হয়।

লেখক মহিবুল ইজদানী খান ডাবলু বলেন, ‘বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ভাইকে নিয়ে বইটি লিখেছি। সেই সময় কাছ থেকে দেখা শেখ কামাল ভাইয়ের কিছু ঘটনা তুলে ধরেছি এতে। তিনি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা। সেই সূত্রে কামাল ভাইকে ঢাকা মহানগর ছাত্রলীগের দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়েছিল। তখন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শেখ কামাল ভাই ও ঢাকা মহানগর ছাত্রলীগের তৎকালীন সভাপতি সৈয়দ নুরুল ইসলাম ভাইয়ের সহায়তা, অনুপ্রেরণা ও উৎসাহ সবসময় আমার সঙ্গে ছিল।’

ডাবলু উল্লেখ করেন, ‘মাত্র ২০ বছর বয়সে জেনারেল জিয়াউর রহমানের সামরিক আইনে গ্রেফতার ও নির্যাতনের ভয়ে ১৯৭৭ সালের ১৮ জানুয়ারি আমি বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলাম। বাংলাদেশের রাজনীতির সঙ্গে আমার এখন কোনও সম্পর্ক নেই। ২৫ বছর থেকে সুইডেনের মূলধারার রাজনীতিতে সক্রিয় হলেও আমার জন্মভূমি বাংলাদেশের সার্বিক উন্নয়ন আমাকে আনন্দিত করে।’

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ছিলেন মুক্তিযুদ্ধ সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল আলম মুক্তাদির চৌধুরী, কমিটির জ্যেষ্ঠ নেতা ইসমত কাদির গামা, নৌ ও বিমান চলাচল বিষয়ক সংসদীয় কমিটির সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা কাওসার।

/জেডএ/জেএইচ/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক