সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ অনুশীলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২২, ২০:২৪আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ২০:২৪

ময়মনসিংহ জেলার মুক্তাগাছার চেচুয়া বাজার এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর চার সপ্তাহব্যাপী শীতকালীন প্রশিক্ষণ ২০২১-২০২২ অনুশীলন শেষ হলো। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) চূড়ান্ত আক্রমণ অনুশীলনের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘোষণা করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন (সাভার এরিয়া) সফলভাবে অনুশীলন পরিচালনা করে। এতে সাঁজোয়া বহর, এপিসি, দূরপাল্লার এমএলআরএস-এর পাশাপাশি সেনাবাহিনীর ছত্রীসেনা (প্যারাট্রুপার) এবং বিমান বাহিনীর জঙ্গী বিমান অংশ নেয়। সেনাবাহিনীর কাসা ২৯৫এ বিমান থেকে নেমে আসে প্যারাট্রুপার।

অনুশীলন পর্যবেক্ষণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

সমাপনী আয়োজনে অনুশীলন পর্যবেক্ষণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় আরও ছিলেন সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারবৃন্দ, জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড এবং অন্য জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা।

অনুশীলন দেখার পর সেনাপ্রধান জামালপুর সদর উপজেলার হরিণাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় দুই হাজার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

/আরটি/জেএইচ/
সম্পর্কিত
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
খাগড়াছড়িতে দুই দলের গোলাগুলির পর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম