জাল সনদের কারিগর শহিদুল গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২২, ০০:৩২আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ০০:৩২

বিভিন্ন পাবলিক পরীক্ষার জাল সনদ তৈরি করতো শহিদুল ইসলাম (৪৭)। রাজধানীর মিরপুরের একটি কম্পিউটারের দোকানে বসেই বানাতো বিআরটিএর প্রাপ্তি রশিদ ও টিন সনদ। অবশেষে সে গ্রেফতার হয়েছে র‌্যাবের হাতে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে শহিদুলকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় পাবলিক পরীক্ষার তিনটি জাল সার্টিফিকেট, বিআরটিএর জাল প্রাপ্তি রশিদ, জাল টিন সনদ, একটি ল্যাপটপ ও আনুষাঙ্গিক যন্ত্রপাতি।

র‌্যাব ৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতারকৃত শহিদুল দীর্ঘদিন ধরে মিরপুর অনুবাদ কম্পিউটার নামে একটি দোকান খুলে জাল সনদের ব্যবসা চালিয়ে আসছিল। এগুলো সে বিক্রি করতো মোটা অঙ্কের বিনিময়ে। তাকে জিজ্ঞাসাবাদে এতে জড়িত অনেকের তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে র‌্যাব।

/আরটি/এফএ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম