সাংবাদিক হাবীবকে সহকর্মীদের অশ্রুসিক্ত শেষ বিদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২২, ১৬:১৯আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৬:১৯

সময়ের আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক হাবীব রহমানের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটায় রাজধানীর সেগুনবাগিচা এলাকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় সাংবাদিক সহকর্মী, সহপাঠী, বন্ধু, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। অশ্রুসিক্ত নয়নে হাবীবকে বিদায় জানান তারা।

হাবীব মঙ্গলবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর হাতিরঝিলে সড়ক দুর্ঘটনার শিকার হন বলে পুলিশ জানান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বুধবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে নিয়ে আসা হয় হাবীবের মরদেহ। এ সময় কান্নায় ভেঙে পড়েন তার সহকর্মীরা।

জানাজা শুরুর আগে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু বলেন, ‘হাবীব কতটা জনপ্রিয়, বিনয়ী, প্রফেশনাল তা আজকে তার জানাজায় উপস্থিতি বলে দেয়। আমরা সবাই শোকাহত।’

মিঠু বলেন, ‘তিনি সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার সাংগঠনিক দক্ষতা ছিল অসাধারণ। তার মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে।’

হাবীবের জানাজা শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়, ডিআরইউ, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসেসিয়েশন (ক্র্যাব), বাংলাদেশ আওয়ামী লীগ, তথ্য সম্প্রচারমন্ত্রী ও বিভিন্ন আঞ্চলিক সংগঠন থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

ডিআরইউ প্রাঙ্গণে জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, এরপর তার সর্বশেষ কর্মস্থল সময়ের আলো অফিসে জানাজা শেষে হাবীবকে কুমিল্লায় দাফন করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর হাবীব রহমানের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায়। তার বাবার নাম মোহাম্মদ পিয়ার মিয়া।

পরিবারসহ হাবীব হাতিরঝিল এলাকার বসবাস করতেন। তার এক ছেলে রয়েছে।

 

/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী