ট্রান্সজেন্ডার নারীকে হত্যাচেষ্টার অভিযোগে তিন জন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২২, ১২:৪৬আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১২:৪৬

রাজধানীর বসুন্ধরা এলাকায় ট্রান্সজেন্ডার নারীকে যৌন নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (২২ জানুয়ারি) রাতে রাজধানীর ফার্মগেট এবং মহাখালী থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো ইশতিয়াক আমিন ফুয়াদ, তার স্ত্রী কথিত আরজে সাইমা নীরা ও সাদমান সাকিব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান হোসেন খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ট্রান্সজেন্ডার নারী ভাটারা থানায় একটি যৌন নির্যাতন ও হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। সেই মামলার ছায়া তদন্ত করতে গিয়ে র‌্যাব তিন জনকে গ্রেফতার করে। 

মামলার অভিযোগে বলা হয়, অনলাইনে পরিচয়ের সূত্র ধরে গত ১০ জানুয়ারি বসুন্ধরা এলাকায় অভিযুক্তের বাসায় গিয়েছিলেন সেই ট্রান্সজেন্ডার নারী। পরবর্তী সময়ে বসুন্ধরা এলাকায় সেই বাসায় তাকে যৌন নির্যাতন এবং হত্যার হুমকি দেওয়া হয় বলে ভাটারা থানায় ২১ জানুয়ারি একটি মামলা দায়ের করেন ওই ট্রান্সজেন্ডার নারী।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম