বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌথ সেমিনার অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২২, ২১:৫৩আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ২১:৫৩

যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অংশগ্রহণে অনুষ্ঠেয় ‘অনুশীলন টাইগার লাইটেনিং-৩’ এর চূড়ান্ত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক সেমিনারে অনুষ্ঠিত হয়।

রবিবার (২৩ জানুয়ারি) দু'দেশের প্রতিনিধি দল রাজেন্দ্রপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ দিনব্যাপী এই সেমিনারে ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ১১ জন প্রতিনিধি এবং সেনা সদর ও বিপসট’র পদস্থ সামরিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সেমিনারটি আগামী ২৫ জানুয়ারি শেষ হবে।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে 'অনুশীলন টাইগার লাইটেনিং' পরিচালনা করে আসছে। টাইগার লাইটেনিং-১ ও ২ যথাক্রমে ২০১৭ এবং ২০২১ এ মার্কিন যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস লুইস ম্যাকর্ড, ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়।

'অনুশীলন টাইগার লাইটেনিং-৩’ আগামী ১৯-৩১ মার্চ রাজেন্দ্রপুর সেনানিবাসে অনুষ্ঠিত হবে। এই যৌথ অনুশীলন পরিচালনার মাধ্যমে দু'দেশের সেনাবাহিনীর মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌথ সেমিনার অনুষ্ঠিত

/আরটি/এমএস/
সম্পর্কিত
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 
সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী 
যান্ত্রিক ত্রুটি নিয়ে যশোরে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের