রামপুরায় ডিপিডিসির সাবস্টেশনে আগুন, আশপাশে বিকল্প লাইনে বিদ্যুৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২২, ১১:৩৩আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৬:২৩

রাজধানীর পশ্চিম রামপুরার উলন এলাকায় ডিপিডিসির সাবস্টেশনে অগ্নিকাণ্ডে সকল সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। এ দুর্ঘটনায় রামপুরা, মধুবাগ, মগবাজার ও নিউ ইস্কাটনসহ বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর বিকল্প লাইনে সরবরাহ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিকাশ দেওয়ান।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, এই সাব স্টেশনে যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হতো সেখানে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। তবে পরে আমরা বিকল্প লাইনে সরবরাহ শুরু করেছি।

সোমবার (২৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে বিদ্যুৎ সরবরাহকারী বেসরকারি প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) এই সাবস্টেশনটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট একঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

রামপুরায় ডিপিডিসির সাবস্টেশনে আগুন, আশপাশে বিকল্প লাইনে বিদ্যুৎ

অগ্নিনির্বাপণের নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম। তিনি জানান, চার তলা ভবনটির নীচতলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে পাঁচ ইউনিট অগ্নিনির্বাপণে কাজ শুরু করে। এরপর আরও তিনটি ইউনিট যুক্ত হয়। সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে জানতে চাইলে ডিপিডিসির এমডি বিকাশ দেওয়ান বলেন, ‘এখনও বোঝা যাচ্ছে না। আমরা ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করছি।’

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে খুব শিগগিরই তদন্ত কমিটি করা হবে বলেও জানান তিনি।

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের