‘অনশনরত শিক্ষার্থীদের জীবন বিপন্ন হলে সরকার দায়ী থাকবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২২, ১৪:১০আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৪:১০

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যকে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে অবস্থান কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। মঙ্গলবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে তারা। 

অনশনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘শাবিপ্রবি শিক্ষার্থীদের কারও জীবন বিপন্ন হলে এই সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী থাকবে।’

তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটি বাণিজ্যিক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। যার সঙ্গে সরকারি দলের নানা স্তরের লোকজন সম্পর্কিত। এই অবস্থার বিরুদ্ধে দেশের মানুষ ও শাবিপ্রবি শিক্ষার্থীরা আজ অবস্থান নিয়েছেন।’

সাইফুল হক সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আর জল ঘোলা না করে, কাল বিলম্ব না করে, সব অহমিকা পরিহার করে, অনতিবিলম্বে সিলেটে গিয়ে ভিসিকে অপসারণ করুন।’

অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত আছেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) অন্যতম সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ।

/জেডএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম