চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন স্থগিত চেয়ে আদালতে আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২২, ১৬:১৯আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৬:১৯

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন জমা দিয়েছেন সংগঠনটি থেকে বাদ পড়া শিল্পীরা। বুধবার (২৬ জানুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদন জানানো হয়। এতে রাষ্ট্রপক্ষে শুনানি করবেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটার তালিকা থেকে কয়েকজন শিল্পীকে বাদ দেওয়ার অভিযোগ রয়েছে। বাদ পড়া শিল্পীরা নিজেদের অন্তর্ভুক্তি না হওয়া পর্যন্ত নির্বাচন কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছেন। 

আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বর্তমান সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান আবারও একই পদে লড়বেন।

প্রথমবারের মতো চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি পদে প্রার্থী হয়েছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার প্যানেলে সাধারণ সম্পাদক পদে লড়বেন চিত্রনায়িকা নিপুণ। প্যানেলটিতে আরও আছেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, সাইমন সাদিক, ইমন, নিরব।

/বিআই/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের